
একুশে ফেব্রুয়ারি/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/শহিদ দিবস
একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে আমাদের মাতৃভূমির সাহসী সন্তানরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন দিয়েছিলেন। তখন থেকে দিনটিকে আমরা ‘শহিদ দিবস’ হিসেবে উদযাপন করে আসছিলাম। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই ঘোষণা একটি জাতীয় উদযাপনকে একটি আন্তর্জাতিক বিষয়ে পরিণত করেছে। এ ছাড়া ২০০৮ সালের জাতিসংঘের স্বীকৃতিতে এ দিনটি বহির্বিশ্বের নিকট নতুন পরিচয় পেয়েছে। আমরা আমাদের জাতীয় পর্যায়ে দিনটি উদযাপন করতাম কারণ এটি কেবল আমাদের মাতৃভাষার জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, বরং আমাদের মুক্তিযুদ্ধসহ জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সকল সংগ্রামকে এটি দারুণভাবে প্রভাবিত করেছে। কিন্তু এ সকল আন্তর্জাতিক সংগঠনের ঘোষণার ফলে দিনটিতে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে।
বর্তমানে দিনটির শিক্ষা এই যে, আমাদের সকলের উচিত অন্যদের মাতৃভাষাকে শ্রদ্ধা করা। আমাদের মাতৃভাষা আমাদের অনুপম সম্পদ। একইভাবে অন্যদের মাতৃভাষাও তাদের কাছে অমূল্য সম্পদ। বৃহৎ অর্থে, দিনটি আমাদেরকে অন্যদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে শেখায়। এ দিনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের জন্য সকলেই প্রত্যুষে শয্যা ত্যাগ করে নগরপথে শহিদ মিনারে সমবেত হয়। তারা বেদীমূলে ফুল ও মাল্য নিবেদন করে। সরকার এবং বিভিন্ন সংস্থা দিনটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকে। জাতিসংঘের অধীন সকল সদস্য রাষ্ট্রও প্রতিবছর যথাযোগ্য মর্যাদার সহিত দিনটি উদযাপন করে থাকে।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……

