কীর্তিমানদের মৃত্যু নাই ভাবসম্প্রসারণ | সহজ ভাবসম্প্রসারণ | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

কীর্তিমানদের মৃত্যু নাই ভাবসম্প্রসারণ

কীর্তিমানদের মৃত্যু নাই

 

মূলভাব : কেবল দীর্ঘ জীবনের মধ্যেই মানুষ অমরত্ব লাভ করতে পারে না; বরং মহৎ কর্মাবলির জন্যই কিছু মানুষ জগতে চির অমর হয়।

সম্প্রসারিত ভাব : ইংরেজিতে একটি কথা আছে, Man does not live in years but in deeds. মানুষের কর্মজীবন স্বল্পস্থায়ী হতে পারে, হতে পারে দীর্ঘস্থায়ী। জীবনের ব্যাপ্তিকাল দিয়ে মানুষের মূল্যায়ন করা হয় না। মানুষের প্রকৃত মূল্যায়ন হয় তার কর্ম দ্বারা। বয়স বেশি হলেই বাঁচা সার্থক হয় না। বরং যারা অমোঘ মৃত্যুর কথা জেনে সংক্ষিপ্ত জীবনে মানব কল্যাণে সুকীর্তির স্বাক্ষর রেখে যান, তাঁরা মরে গিয়েও চিরকাল মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন। মানুষ তাঁদের সুকীর্তির কথা শ্রদ্ধাভরে স্মরণ করে মাথা নোয়ায়। দৈহিক মৃত্যু ঘটলেও মানুষের মধ্যে তাঁরা বেঁচে থাকেন। এমন লোকের সত্যিই মৃত্যু নেই। পৃথিবীর স্মরণীয় ও বরণীয় ব্যক্তিগণ শুধু তাঁদের কর্মের মাধ্যমেই আমাদের মধ্যে অমর, অক্ষয় ও শ্রদ্ধাভাজন হয়ে আছেন। পৃথিবীতে বহু লোক অল্প বয়সে মৃত্যুবরণ করেও তাঁদের কর্মের জন্য অমর হয়ে আছেন। আবার কেউ দীর্ঘায়ু পেলেও তাঁদের নাম পরিচয় মিশে গেছে কালস্রোতে। বালক ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দিয়ে অমর হয়েছেন। বরকত, সালাম, রফিক, জব্বার বাংলা ভাষা আদায়ে অকালে মৃত্যুবরণ করলেও বাংলার মানুষ কোনোদিন তাঁদেরকে ভুলবে না। মাত্র একুশ বছর বেঁচে থেকে প্রতিভাবান কবি সুকান্ত ভট্টাচার্য আমাদের মাঝে অমর হয়ে আছেন। কর্মই তাঁদেরকে বাঁচিয়ে রেখেছে—বয়স নয়।

মন্তব্য : বিশ্বজগতে অনন্ত কালপ্রবাহে মানুষের জীবন নিতান্তই ক্ষণস্থায়ী। এ ক্ষণস্থায়ী জীবন মহিমা পেতে পারে মানুষের মহৎ কর্ম ও অবদানে। তখন মৃত্যুর পরও তাঁরা মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন।

 

আরো ভাবসম্প্রসারণ……

 

Regular Price:  ৳ 300

Check Discount Price

Regular Price:  ৳ 200

Check Discount Price

Check Also

একুশে ফেব্রুয়ারি অনুচ্ছেদ

একুশে ফেব্রুয়ারি অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

একুশে ফেব্রুয়ারি/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/শহিদ দিবস একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। ১৯৫২ সালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *