একজন কৃষক অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

একজন কৃষক অনুচ্ছেদ
জ্যোৎস্না রাত অনুচ্ছেদ

একজন কৃষক

কৃষক হলো এমন একজন ব্যক্তি যে জমি চাষ করে এবং ফসল ফলায়। সে আমাদের সমাজের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাধারণত সে গ্রামে বাস করে। তার ঘর বেড়া বা খড়ের তৈরি। একজন আদর্শ কৃষক খুব সাদামাটা জীবনযাপন করে। সে মাঠে ঘাম ঝরিয়ে জীবিকা উপার্জন করে। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। সে খুব সকালে ঘুম থেকে উঠে সামান্য নাস্তা করে কাঠের লাঙল এবং এক জোড়া বলদ নিয়ে মাঠে যায়। হাতের তৈরি সাধারণ যন্ত্রপাতি দিয়ে জমি চাষ করে। মাঝে মাঝে সে এতটা ব্যস্ত থাকে যে, দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ি যাওয়ার সময় পায় না।

তার জীবনে আনন্দ-বেদনা উভয়ই আছে। যখন ফলন ভালো হয় তখন সে আনন্দ পায়। কিন্তু সে কষ্ট পায় যখন তার ফসল খরা, বন্যা বা ঘূর্ণিঝড়ে নষ্ট হয়। যদিও একজন কৃষক কঠোর পরিশ্রম করে কিন্তু সে তার পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে না। তবুও সহজ ঋণের সুবিধা নিয়ে এবং তার যথাযথ ব্যবহারের মাধ্যমে সে তার অবস্থার উন্নতি করতে পারে। আমাদের সমাজে একজন কৃষককে নিচু শ্রেণির হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু প্রকৃতপক্ষে একজন আদর্শ কৃষক দেশের সম্পদ। সে দেশের অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখে। সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা তাদের সার্বিক অবস্থার উন্নয়ন সাধন করতে পারি।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

D9 Mega Campaign is coming! Look at this great deal!

Product Name:  AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

Check Best Price

Check Also

বাংলাদেশী সংস্কৃতি অনুচ্ছেদ

বাংলাদেশী সংস্কৃতি অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

বাংলাদেশী সংস্কৃতি সংস্কৃতি হলো একটি নির্দিষ্ট দেশ বা জাতির রীতিনীতি, বিশ্বাস, শিল্প ও জীবনধারা। একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *