বাংলাদেশী সংস্কৃতি অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

বাংলাদেশী সংস্কৃতি অনুচ্ছেদ
জ্যোৎস্না রাত অনুচ্ছেদ

বাংলাদেশী সংস্কৃতি

সংস্কৃতি হলো একটি নির্দিষ্ট দেশ বা জাতির রীতিনীতি, বিশ্বাস, শিল্প ও জীবনধারা। একটি সমাজের সংস্কৃতি এতে বসবাসরত মানুষের আচরণ পদ্ধতির দ্বারা গঠিত হয়। ভাষা, সংগীত, ভালো-মন্দ সম্পর্কে ধারণা, কর্মপদ্ধতি ও খেলাধুলা এবং ধর্মনীতি ও অন্যান্য বিষয়—এ সবই সমাজের সংস্কৃতির অঙ্গ। প্রতিটি সমাজে এর নিজস্ব সংস্কৃতিতে সমৃদ্ধ। একটি জাতি হিসেবে বাঙালিদেরও নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমাদের নিজস্ব ভাষা, সংগীত এবং সামাজিক রীতি-নীতি রয়েছে যা আমাদের সংস্কৃতিকে গড়ে তুলেছে। আমাদের গানগুলো গ্রাম্য এবং সরল ও মনোহর জীবন চিত্রের ওপর প্রতিষ্ঠিত।

আমাদের আছে লোকসংগীত এবং স্থানীয় যাত্রাপালা। আমাদের বিবাহ ব্যবস্থা প্রথা এবং সামাজিক নিয়মের ওপর প্রতিষ্ঠিত। আমরা নববর্ষ দিবস হিসেবে পহেলা বৈশাখ উদযাপন করি। আমাদের খাদ্যাভ্যাসে ভাত ও মাছ রয়েছে আর আমরা লুঙ্গি, শার্ট, শাড়ি এবং মাটের মতো ঐতিহ্যবাহী পোশাক পরিধান করি। আমরা হাউড়ু, গোল্লাছুট, ফুটবল, দাঁড়িয়াবান্ধা, বউচি, কানামাছি এবং অন্যান্য আরও নিত্য খেলায় খেলে থাকি। যদিও আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিতে সমৃদ্ধ তবুও বর্তমানে এটি অন্যান্য দেশের বিশেষ করে প্রতিবেশী ভারত এবং পাশ্চাত্য দেশের সংস্কৃতির একটি মিশ্রণ। এক্ষেত্রে বহির্বিশ্বের অপসংস্কৃতি যেন আমাদের দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে গ্রাস করতে না পারে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

D9 Mega Campaign is coming! Look at this great deal!

Product Name:  AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

Check Best Price

Check Also

বাংলাদেশের জনসংখ্যা সমস্যা অনুচ্ছেদ

বাংলাদেশের জনসংখ্যা সমস্যা অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

বাংলাদেশের জনসংখ্যা সমস্যা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র এবং জনাকীর্ণ দেশ। প্রত্যেক বছর আমাদের জনসংখ্যার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *