শব্দ দূষণ অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

শব্দ দূষণ অনুচ্ছেদ
শব্দ দূষণ অনুচ্ছেদ

শব্দ দূষণ

শব্দদূষণ বলতে মানুষের শ্রুতিসীমা অতিক্রমকারী কোনো শব্দ সৃষ্টির কারণে শব্দশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে বোঝায়। যানবাহন, কলকারখানা থেকে দূষণ সৃষ্টিকারী এ রকম তীব্র শব্দের উৎপত্তি হয়। মানুষ সাধারণত ২০–২০,০০০ হৎসের কম বা বেশি শব্দ শুনতে পায় না। তাই মানুষের জন্য শব্দদূষণ প্রকৃতপক্ষে এই সীমার মধ্যেই তীব্রতার শব্দ দ্বারা হয়ে থাকে। শব্দদূষণ অত্যন্ত ক্ষতিকর প্রভাব বিস্তার করে। তীব্র শব্দ কানের পর্দায় বেশ জোরে ধাক্কা দেয়, যা কানের পর্দাকে নষ্ট করে দিতে পারে। শিশুদের ক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাব আরও মারাত্মক হয়ে থাকে। অপ্রয়োজনীয় ও অতিরিক্ত শব্দের কারণে শিশুদের শারীরিক ও মানসিক স্বাভাবিক কার্যকলাপ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

শব্দদূষণের কারণে দুশ্চিন্তা, উচ্চ রক্তচাপ, শ্রবণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাতসহ নানা বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে। এ ছাড়াও অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া হিসেবে তুরীয়মান, মানসিক অবসাদ ইত্যাদি ঘটতে পারে। শব্দদূষণের এই ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের দ্বারা কোনোভাবেই যেন শব্দদূষণ সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আইনের যথার্থ প্রয়োগ ঘটিয়ে শব্দদূষণের জন্য দায়ী সবাইকে শাস্তি দিতে হবে। তাহলেই শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত হবে।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

D9 Mega Campaign is coming! Look at this great deal!

Product Name:  AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

Check Best Price

Check Also

লোডশেডিং অনুচ্ছেদ

লোডশেডিং অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

লোডশেডিং বিদ্যুৎ আধুনিক সভ্যতার প্রধান চালিকাশক্তি। কিন্তু বর্তমানে মাত্রাতিরিক্ত লোডশেডিং বিদ্যুতের অবদানকে অনেকটা ম্লান করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *