
আমার শৈশবকাল
কুমিল্লা জেলার হোমনা গ্রামে আমার জন্ম। আমি পিতা-মাতার সর্বকনিষ্ঠ সন্তান। তাই আমি ছিলাম মা-বাবার চোখের মণি। আমার শিশুকালে কোনো দুঃখের ঘটনাই বেশিক্ষণ স্থায়ী হতো না। কেননা দুঃখের সময় মা-বাবা আমাকে হাসি-খুশিতে মাতিয়ে রেখে সহজেই তা ভুলিয়ে দিতেন। বাবা প্রায়ই আমার জন্য প্রিয় খাবার বা সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসতেন। বন্ধুদের সাথে আমার শৈশবকাল বেশ ভালোই কেটেছে।
আমি একজন মেয়েশিশু হওয়াতে আমার অধিকাংশ বন্ধুই ছিল মেয়ে। আমরা অনেক আনন্দের সাথে কানামাছি ভোঁ ভোঁ, বৌচি, গোল্লাছুট এবং আরও বিভিন্ন খেলা খেলতাম। স্কুলের প্রথম দিন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর একটি। আমার পড়াশোনার ব্যাপারে বাবা খুবই সতর্ক ছিলেন। একদিন তিনি আমাকে স্কুলে নিয়ে গেলেন। স্কুল সম্পর্কে আমার মধ্যে সবসময় একটি ভয় কাজ করত। কিন্তু আজ আমার মনে হয় কতটা সহজে আমি আমার প্রিয় শিক্ষক, প্রাণপ্রিয় বন্ধু-বান্ধব ও সর্বোপরি আমার স্কুলের সাথে খাপ খাইয়ে নিয়েছিলাম। শিশুকালের একটা বেশ দুঃখের ঘটনাও আমার মনে পড়ে, যা আমাকে আজও হাসায়। আমার অনেক মাটির পুতুল ছিল।
পুতুলগুলোর মধ্যে একটি পুতুল আমার খুব প্রিয় ছিল। আমি এর নাম দিয়েছিলাম ‘রানি’। একদিন রানিকে আমার ঘনিষ্ঠ বান্ধবীদের একজন ডলির ‘রাজার’ স্ত্রী হিসেবে বিয়ে দেই। রাজা ছিল ডলির পুরুষ পুতুলগুলোর একটির নাম। কয়েকদিন পর রাজা ও রানিকে আমার বাড়িতে অতিথি হিসেবে আনতে চাইলাম। কিন্তু ডলি এতে রাজি হলো না। এ ঘটনায় আমি এতটাই ব্যথিত হলাম যে সারাদিন কোনো খাবার খাইনি। যখনই আমার শিশুকালের স্মৃতি মনে হয় তখনই এ ঘটনা আমাকে হাসায়। দিনগুলো কতই না সুন্দর ও নিশাপ ছিল! মাঝে মাঝে আমি অবাক না হয়ে পারি না যে, কেন আমার ঐ শিশুকাল হারালাম। কিন্তু হায়! প্রকৃতি যে তার নিজের গতিতে চলে।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……
D9 Mega Campaign is coming! Look at this great deal!
Product Name: AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds
Check Best Price