বইমেলা
বইমেলা হচ্ছে একটি আকর্ষণীয় মেলা যেখানে বিভিন্ন ধরনের বই প্রদর্শিত ও বিক্রি হয়। বর্তমানে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশে প্রতিবছর বিভিন্ন স্থানে অনেক বইমেলার আয়োজন করা হয়। আমাদের দেশে যে দুটি প্রধান বইমেলা অনুষ্ঠিত হয় সেগুলো হলো অমর একুশে বইমেলা এবং ঢাকা আন্তর্জাতিক বইমেলা। এ ছাড়া নববর্ষের দিনসহ অন্যান্য দিবস উপলক্ষেও ছোটখাটো অনেক বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বইমেলা অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন শ্রেণির লোকদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা। বইমেলা এক সপ্তাহ এমনকি এক মাসও স্থায়ী হয়। বইমেলায শত শত প্রকাশক এবং বই ব্যবসায়ী অংশগ্রহণ করে। দোকানগুলো সুন্দরভাবে সাজানো হয়।
বিভিন্ন ধরনের বই এখানে বিক্রি হয়। বইমেলায় প্রচুর বইপ্রেমী নারী-পুরুষ সমবেত হয়। নতুন লেখকেরা তাদের নতুন বইয়ের ওপর আলোচনা সভার আয়োজন করেন। এছাড়া মেলায় সেমিনার এবং সাংস্কৃতিক কর্মসূচিও আয়োজন করা হয়। বই ছাড়াও মেলায় গান এবং আবৃত্তির ক্যাসেট, সিডি-ভিসি, ক্যালেন্ডার, পোস্টার ইত্যাদিসহ অন্যান্য সামগ্রীও বিক্রি হয়। তাই যখনই কোনো আয়োজন করা হয় বইপ্রেমীরা সেখানে ছুটে যায়। এটি আমাদের চিন্তাভাবনাকে উন্নত করে এবং জ্ঞান বিস্তৃত করে। বৃহৎ বইমেলা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, বই আমাদের সর্বোত্তম বন্ধু। আমরা এই সর্বোত্তম বন্ধুদের বইমেলা থেকে স্বল্প দামে সংগ্রহ করার সুযোগ পাই।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
অনুচ্ছেদ তালিকা:
-
বিজয় দিবস
-
প্রত্যুষে ওঠা
-
আমার শৈশবকাল
-
একজন কৃষক
-
বাংলাদেশী সংস্কৃতি
-
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা
-
নবান্ন উৎসব
-
পহেলা বৈশাখ | বাংলা নববর্ষ
-
বই পড়ার আনন্দ
-
ভূমিকম্প
-
শীতের সকাল
-
পরিবেশ দূষণ