গ্রিনহাউস প্রভাব/গ্রিনহাউস প্রতিক্রিয়া
বৈশ্বিক উষ্ণতার প্রভাবই গ্রিনহাউস প্রভাব হিসেবে পরিচিত। গ্রিনহাউস হচ্ছে কাচের তৈরি একটি ঘর। এর দেয়াল ও ছাদ কাচের তৈরি। শীতপ্রধান দেশে এগুলোর মধ্যে শাকসবজি ও অন্যান্য গাছ লাগানো হয়। এমনকি শীতকালেও গ্রিনহাউসের ভেতরটা উষ্ণ থাকে। কারণ ক্ষুদ্র তরঙ্গের সূর্যরশ্মি কাচ ভেদ করে ঘরের ভিতর প্রবেশ করার পর এর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। এর ফলে অধিক তরঙ্গের সূর্য রশ্মি কাচ ভেদ করে আর বের হতে পারে না। পৃথিবীটাকে একটি কাচের ঘরের সাথে তুলনা করা হয়। মানুষ তেল ও অন্যান্য জ্বালানি পোড়াচ্ছে, যা কার্বন গ্যাস তৈরি করছে।
এসব গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে যা কাচের দেয়াল ও ছাদ হিসেবে কাজ করে। এগুলো পৃথিবীকে উত্তপ্ত রাখে। এটিই বৈশ্বিক উষ্ণতা হিসেবে পরিচিত। বৈশ্বিক উষ্ণতার ফলে অনেক দেশ কোনো খাবার পানি পাবে না। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধির ফলে এমনটা ঘটতে পারে। এর ফলে নিচু দেশগুলো যেমন, মালদ্বীপ, হল্যান্ড, বাংলাদেশ নিমজ্জিত হতে পারে পানির নিচে। বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ করার খুব কম উপায়ই আছে। আমরা মেশিনের ব্যবহার কমিয়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে পারি। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……
D9 Mega Campaign is coming! Look at this great deal!
Product Name: AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds
Check Best Price