জ্যোৎস্না রাত অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

জ্যোৎস্না রাত অনুচ্ছেদ
জ্যোৎস্না রাত অনুচ্ছেদ

জ্যোৎস্না রাত

মেঘমুক্ত পরিষ্কার যে রাতে চাঁদ উজ্জ্বলভাবে আলো দেয় তা সাধারণত জ্যোৎস্না রাত হিসেবে পরিচিত। জ্যোৎস্না রাত একজন সৌন্দর্য পিপাসুর জন্য উল্লেখযোগ্য ঘটনা। এটি অত্যন্ত চমৎকার এবং মনোরম দৃশ্য উপহার দেয়। এটি অতি সুন্দর এবং আনন্দের রাত। জ্যোৎস্না রাতে চাঁদকে রুপার থালার মতো দেখায়। চাঁদ তার রুপালি আলোতে সারা পৃথিবীকে আলোকিত করে। দীপ্তিময় তারকারাজি চাঁদের চারদিকে মিটমিট করে।

নদ-নদী, মহাসাগর, খাল-বিল এবং পুকুরগুলো মনে হয় উজ্জ্বল চাঁদের আলোতে হাসে। গাছপালা এবং লতাপাতাগুলো উজ্জ্বল ও দীপ্তিময় মনে হয়। বাগানে ফুলগুলো মুক্তার মতো করে চমক চমক করে। পশুরা ঘর থেকে বের হয়ে এদিক-ওদিক ছুটে বেড়ায়। জ্যোৎস্না রাতে শহরবাসী এবং গ্রামবাসীরা নিজেদের মতো নিজেদের মধ্যে আনন্দ। গল্প-গুজব করে, নদী এবং সমুদ্র উপকূল বেড়িয়ে এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক স্থান ভ্রমণ করে তারা আনন্দঘন কিছু সময় কাটায়।

আমাদেরকে পরীর দেশে এবং কল্পপুরীতে নিয়ে যাওয়ার মতো এক জাদুকরী শক্তি রয়েছে এ রাতের।জ্যোৎস্না রাত সব ভাষাভাষী কবিদেরকে এর প্রশংসা করতে উদ্বুদ্ধ করে। এটি রাতের বিষণ্ণতা দূর করে এবং আমাদের হৃদয়কে পুলকিত করে। এটি প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য আনন্দ ও বিনোদনের একটি চমৎকার উৎস। তবে বিষণ্ণ খোলা প্রান্তরে মায়াবী জ্যোৎস্নার আলোতে কারো কারো মন অজানা ও অব্যক্ত হাহাকারে পূর্ণ হয়। প্রকৃতির এই অপার সৌন্দর্য বড়ই রহস্যময়।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

D9 Mega Campaign is coming! Look at this great deal!

Product Name:  AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

Check Best Price

Check Also

বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনুচ্ছেদ

বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

বাংলাদেশের মুক্তিযুদ্ধ  বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের বুকে একটি রক্তাক্ত ইতিহাস। স্বাধীনতা অর্জনের জন্য ১৯৭১ সালের ২৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *