মোবাইল ফোন
মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়। মার্কিন বিজ্ঞানী মার্টিন কুপার ১৯৭০ সালে সর্বপ্রথম এ যন্ত্রটি আবিষ্কার করেন। এটি সেলফোন, সেলুলার ফোন অথবা মুঠোফোন ইত্যাদি নামে পরিচিত। এটি আকারে ছোট এবং সহজে পকেটে বহন করা যায়। মোবাইল ফোন হচ্ছে ল্যান্ড লাইনের ফোনের উন্নত সংস্করণ। বর্তমানে ল্যান্ড লাইনের জায়গা দখল করে নিয়েছে এ ফোন। ল্যান্ড লাইনের ফোনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট জায়গায় স্থির রাখতে হয়।
অন্যদিকে আকারে ক্ষুদ্র ও সহজেই বহনযোগ্য মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে কেউ একজন থেকে অন্যস্থানে কল দিতে ও গ্রহণ করতে পারে। পূর্বে কেবল অল্প সংখ্যক মানুষ মোবাইল ফোন ব্যবহার করত। কারণ এটির দাম ছিল বেশি। তবে এখন এর দাম অনেক কমেছে। বর্তমানে সকল শ্রেণির মানুষই মোবাইল ফোন ব্যবহার করে থাকে। এটি যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করেছে। বর্তমান সময়ের অত্যাধুনিক মোবাইল ফোনগুলো স্মার্ট ফোন নামে পরিচিত।
এগুলোর সাহায্যে কথা বলার পাশাপাশি গান শোনা, ছবি তোলা, তথ্য সংরক্ষণ, হিসাব-নিকাশ ইত্যাদি কাজ করা যায়। এ ছাড়া বিশ্বের প্রতিটি দেশে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এটিকে কম্পিউটারের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। বাংলাদেশে ১৯৯৬ সালে সিটিসেল কোম্পানির মাধ্যমে মোবাইল প্রযুক্তি চালু হয়। দেশের ৯৭% এলাকা দেশের নেটওয়ার্কের আওতাধীন। সর্বোপরি তথ্য-প্রযুক্তির এ যুগে মোবাইল ফোন ছাড়া আমাদের দৈনন্দিন জীবন কল্পনা করা যায় না।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……D9 Mega Campaign is coming! Look at this great deal!
Product Name: AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds
Check Best Price