
যানজট সমস্যা
যদি কোনো কারণে কতক যানবাহন রাস্তায় প্রায় অচল অবস্থায় পড়ে থাকে তখন এটিকে যানজট বলে। আমাদের দেশের বড় বড় শহরে এটি একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। সাধারণত এটি শহরের ব্যস্ততম এলাকায় সংঘটিত হয়ে থাকে। নগর জীবনের নাগরিক সমস্যাগুলোর মধ্যে এটি অন্যতম। প্রতিদিন শহরের জনগণকে এই অসহ্য সমস্যার সম্মুখীন হতে হয়। জনসংখ্যার ঘনত্ব যানজটের প্রধান কারণ। বাস, ট্রাক, অটোরিকশা, রিকশা প্রভৃতির সংখ্যার বিপুল বৃদ্ধিই এর জন্য দায়ী। এ ছাড়াও আমাদের দেশের যান চলাচল ব্যবস্থা ততটা উন্নত নয়। যানবাহনের চালকেরা তাদের ইচ্ছামতো যানবাহন চালাতে চায়। অবৈধভাবে যত্রতত্র যানবাহন পার্কিং করাও যানজটের জন্য দায়ী।
এটি যাত্রী ও পথচারী উভয়ের জন্যই অবর্ণনীয় দুঃখ-কষ্ট বয়ে আনে। এটি আমাদের মূল্যবান সময় নষ্ট করে এবং আমাদের কাজ ক্ষতিগ্রস্ত হয়। কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এ সমস্যা সমাধান করা সম্ভব। ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। চালাচলের অনুপযোগী গাড়ি রাস্তায় চলাচল নিষিদ্ধ করতে হবে। প্রাইভেট কারে চড়া শুল্ক আরোপ করে এর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং পাবলিক পরিবহন যেমন—বাসের সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। সুপরিকল্পিতভাবে প্রশস্ত রাস্তা নির্মাণ করতে হবে। গাড়িচালকদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনতে হবে। এর জন্য গণসচেতনতাও প্রয়োজন।
D9 Mega Campaign is coming! Look at this great deal!
Product Name: AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds
Regular Price: ৳ 350
Check Discount Price
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……

