যৌতুক প্রথা অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

যৌতুক প্রথা

আমাদের দেশে এমন অনেক অপ্রীতিকর প্রথা রয়েছে যা একটি সফল ও উন্নত জাতির অন্তরায়। আমাদের দেশে বিরাজমান সবচেয়ে ঘৃণ্য সামাজিক প্রথা হচ্ছে যৌতুক প্রথা। এ প্রথায় কনের পক্ষ থেকে বরকে এবং বরের পক্ষ থেকে কনেকে যৌতুক হিসেবে মোটা অঙ্কের টাকা ও দ্রব্যসামগ্রী উপঢৌকন দিতে হয়। যৌতুকের মূল কারণ দারিদ্র্য। নারীদের প্রতি নেতিবাচক মনোভাব, নারীদের নির্ভরশীলতা, প্রতিষ্ঠা পাবার মনোভাব, সামাজিক দুর্নীতির প্রভাব ও সামাজিক অবক্ষয়ও এর জন্য দায়ী। আমরা দেখতে পাই যে, স্বামীদেরকে টাকা বা সম্পদ দিতে সক্ষম না হলে স্ত্রীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। আমরা সংবাদপত্রে প্রায়ই দেখি যে, নববিবাহিত মেয়েদের সকল সম্ভাব্য উপায়ে নির্যাতন করা হয়।

বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম যেগুলো পুরোপুরি আধুনিকতার স্পর্শ থেকে বঞ্চিত সেখানে এ প্রথার প্রভাব অধিক ক্ষতিকর। প্রকৃতপক্ষে যৌতুক প্রথা অত্যন্ত অপমানজনক। এ সামাজিক অপরাধ দূরীকরণের জন্য কেবল আইন ও কিছু নিয়মের বিধিবদ্ধকরণ নিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না। যৌতুক প্রথার প্রতি আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। লোভী লোকদের সংকীর্ণ মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সমাজ সচেতনতাও বৃদ্ধি করতে হবে। তাছাড়া নারী অধিকার নিশ্চিত করার জন্য আইন প্রয়ন করতে হবে। সর্বোপরি, যৌতুকবিরোধী অভিযান এক্ষেত্রে অপরিহার্য ভূমিকা রাখতে পারে। এ সকল পদক্ষেপ নিতে পারলেই আমাদের সমাজের নারীরা ঘৃণ্য যৌতুক প্রথার বেড়াজাল থেকে মুক্তি

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

Regular Price:  ৳ 300

Check Discount Price
This quiz no longer exists ” icon=”” target=”false”]

Check Also

নারীশিক্ষা অনুচ্ছেদ

নারীশিক্ষা অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

নারীশিক্ষা একটি দেশের সমৃদ্ধি মূলত এর জনগণের শিক্ষার ওপর নির্ভর করে। আমাদের দেশের মোট জনসংখ্যার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *