রেলস্টেশন
রেলস্টেশন এমন একটি স্থান যেখানে ট্রেন থামে ও যেখান থেকে ট্রেন ছেড়ে যায়। যাত্রীদের জন্য এখানে একটি প্লাটফর্ম থাকে। বড় রেলস্টেশনগুলোতে প্লাটফর্মের ওপর ছাউনি থাকে কিন্তু ছোট স্টেশনগুলো উন্মুক্ত থাকে। রেলস্টেশনে স্টেশন মাস্টারের অফিস, বুকিং-অফিস এবং পুরুষ ও মহিলাদের জন্য বিশ্রামাগার থাকে। সেখানে রেস্তোরাঁ, বইয়ের দোকান ও মনিহারি দোকান থাকে। রেলস্টেশন সব সময় একটি জনাকীর্ণ স্থান। আমাদের দেশের রেল যাত্রীদের লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে দেখা যায়। সামনের দিকে যাওয়ার জন্য তারা একে অন্যকে ধাক্কা দেয়।
যখন ট্রেন পৌঁছায় তখন রেলস্টেশন কোলাহলপূর্ণ হয়ে ওঠে কিন্তু যখন ট্রেন বাঁশি বাজিয়ে চলে যায় তখন এটি নির্জন ও শান্ত হয়ে পড়ে। পতাকাবাহী সিগনালম্যান লাল ও সবুজ পতাকা নিয়ে যাত্রীদের সংকেত করে, বিক্রেতারা একস্থান থেকে অন্যস্থানে যায়, কুলিরা এদিক-ওদিক হাঁটাহাঁটি করে এবং ভিক্ষুকরা ধর্মীয় সংগীত গেয়ে ভিক্ষা করে। ছিটকে চোরেরা সব সময় সুযোগে থাকে কিছু বাড়তি আয়ের জন্য। এতে অনেক মানুষ তাদের সর্বস্ব হারিয়ে ফেলে। এক কথায় বলা যায়, রেলস্টেশন হলো একটি কোলাহলপূর্ণ স্থান।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……
D9 Mega Campaign is coming! Look at this great deal!
Product Name: AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds
Check Best Price