কম্পিউটার
কম্পিউটারের আবিষ্কার আধুনিক প্রযুক্তির একটি বড় অগ্রগতি। ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের দিশারি মনে করা হয়। এটি আধুনিক যুগের শ্রেষ্ঠ আবিষ্কার। এটি আবিষ্কারের প্রথমদিকে কেবল গণনার কাজে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে বাস্তব জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এর ব্যবহার নেই। এটিকে মানুষের মস্তিষ্কের বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। কম্পিউটার শিক্ষা সকল শাখার জটিল সব ক্রিয়াকর্ম সম্পাদন করতে সক্ষম।
কয়েক মিনিটের মধ্যে একটি কম্পিউটার এমন হিসাব-নিকাশ করতে পারে যা সম্পাদনে একজন প্রশিক্ষণপ্রাপ্ত গণিতজ্ঞের কয়েক বছর সময় প্রয়োজন হবে। সুপার কম্পিউটারগুলো লক্ষ লক্ষ গাণিতিক সমস্যা কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারে। কোনো দ্বিধা ছাড়াই এটি একই সময়ে অনেকগুলো কার্যক্রম চালাতে পারে। আজকাল কম্পিউটার অত্যন্ত অত্যাধুনিক ও উন্নত হয়েছে। এটিকে বিভিন্ন জটিল গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে।
এটি ইতোমধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত হচ্ছে। এটি ব্যবসা চালাতে পারে, দাবা খেলতে পারে এমনকি সংগীতও সৃষ্টি করতে পারে। এটি আমাদের জীবনে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। এর সকল প্রয়োগ আমরা অতি সহজেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তৎপরিত হতে পারি। শতাব্দীর এ বিস্ময়কর আবিষ্কারটিই সমস্যাসংকুল এ দেশের মানুষকে আঁধার থেকে আলোর পথে দেখাবে। আমাদের দেশের তরুণ প্রজন্মকে কম্পিউটারের প্রতি আকৃষ্ট করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……
D9 Mega Campaign is coming! Look at this great deal!
Product Name: AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds
Check Best Price