ট্রেন ভ্রমণ অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

আমার একটি ট্রেন ভ্রমণ/রেল ভ্রমণের অভিজ্ঞতা

গত শীতের ছুটিতে আমি এবং আমার কিছু বন্ধু ঢাকা থেকে চট্টগ্রামে একটি ট্রেন ভ্রমণ করেছিলাম। আমরা আমার বন্ধুর বোনের বিয়েতে যোগ দিতে গিয়েছিলাম। নির্ধারিত দিনে সকাল ছয়টায় আমরা কমলাপুর রেলস্টেশনে পৌঁছলাম। টিকিট কেটে ট্রেনে উঠলাম। ভাগ্যক্রমে জানালার পাশে আমার আসন পড়ায়। মিনিট পর গার্ড বাঁশি বাজাল এবং ট্রেনটি চলতে শুরু করল। জানালা দিয়ে আমি বাইরের তাকালাম। ৪৫ মিনিটের মধ্যে ট্রেনটি শহর অতিক্রম করল। তারপর ট্রেনটি সবুজ মাঠের পাশ দিয়ে যাচ্ছিল। সবুজ ঘাসের ওপর শিশির বিন্দুগুলো মুক্তার মতো চকচক করছিল। গাছপালা এবং বাড়িঘরগুলোকে মনে হলো যেন পেছনের দিকে দৌড়াচ্ছে।

আমরা কৃষকদের মাঠে কাজ করতে দেখলাম। গবাদি পশুগুলো এখানে সেখানে চলছিল। কখনো ট্রেনটি যখন বড় স্টেশনে থামে তখন আমরা হকারের কাছ থেকে সিঙ্গারা, কলা, ম্যাগাজিন ইত্যাদি ক্রয় করতাম। ট্রেনটি ফেনী স্টেশন ছাড়ার পর আমি চট্টগ্রামের পাহাড়গুলো দেখতে পেলাম। ডানদিকে আমি বক্ষোপসাগরের বিশাল জলরাশি দেখতে পেলাম। অবশেষে বিকেল ৫টায় ট্রেনটি চট্টগ্রামে পৌঁছাল। আমার বন্ধু আমাদেরকে সাদর অভ্যর্থনা জানাল। এটি ছিল আমার জীবনে সবচেয়ে আনন্দদায়ক ভ্রমণ। ভ্রমণটির স্মৃতি আমার মনে চিরসজীব হয়ে থাকবে।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

D9 Mega Campaign is coming! Look at this great deal!

Product Name:  AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

Check Best Price

Check Also

রেলস্টেশন অনুচ্ছেদ

রেলস্টেশন অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

রেলস্টেশন রেলস্টেশন এমন একটি স্থান যেখানে ট্রেন থামে ও যেখান থেকে ট্রেন ছেড়ে যায়। যাত্রীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *