ঐতিহাসিক স্থানে ভ্রমণ অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

ঐতিহাসিক স্থানে ভ্রমণ অনুচ্ছেদ

একটি ঐতিহাসিক স্থানে আমার ভ্রমণ

ঐতিহাসিক স্থান বলতে সেই স্থানকে বোঝায় যেটি ইতিহাসের সাক্ষ্য বহন করে। মানুষের যা দেখা ও জানা থাকে তাতে সে সন্তুষ্ট নয়। ছোটবেলা থেকেই আমাদের দেশের ঐতিহাসিক স্থানগুলো দেখার আগ্রহ আমার প্রবল। গত শরৎকালীন ছুটিতে আমি একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান ‘বাগেরহাট’ দর্শনের সুযোগ পেয়েছিলাম। আমি সেখানে আমার কতিপয় বন্ধুর নিয়ে গিয়েছিলাম। বাগেরহাটের আকর্ষণীয় ঐতিহাসিক স্থানগুলো হলো ‘খান জাহান আলীর মাজার’, ‘খান জাহান আলীর দিঘি’, ‘ষাটগম্বুজ মসজিদ’ এবং ‘ঘোড়া দিঘি’। খান জাহান আলীর মাজারটি কারুকাজ সম্বলিত একটি সুন্দর একতলা ভবন। চৈত্র মাসের পূর্ণিমা রাতে মাজারের পাশে এক বিরাট মেলা অনুষ্ঠিত হয়।

এ মাজারের সামনে একটি বিশালায়তনের দিঘি রয়েছে। এ দিঘিটিতে দুর্লভ প্রজাতির কুমির রয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আমি ষাট গম্বুজ মসজিদও পরিদর্শন করেছি। স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পারি মসজিদটি ষাট গম্বুজ নামে পরিচিত হলেও এর গম্বুজ ৭৭টি। মুগল স্থাপত্যের নিদর্শন এ মসজিদটি অনেক সুন্দরভাবে সজ্জিত। জোড়া দিঘিটিও বিশাল। এটি ষাট গম্বুজ মসজিদের নিকটে অবস্থিত। বাগেরহাট সত্যিই একটি ঐতিহাসিক স্থান। আমি বাগেরহাট ত্যাগ করেছি কিন্তু সে স্মৃতি আজও আমার মনে পড়ে।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

D9 Mega Campaign is coming! Look at this great deal!

Product Name:  AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

Check Best Price

Check Also

টেলিভিশন অনুচ্ছেদ

টেলিভিশন অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

টেলিভিশন টেলিভিশন একই সাথে দৃষ্টি ও শ্রবণ বিষয়ক যন্ত্র। এটি আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *