প্রাকৃতিক দুর্যোগ
প্রাকৃতিক দুর্যোগ হলো এমন একটি ঘটনা যা সমগ্র পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিরিক্ত বৃষ্টিপাত, ভূমিকম্প, খরার মতো কিছু সাধারণ প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে হানা দেয়। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের পর শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এবং যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগই মানুষের অবর্ণনীয় দুঃখকষ্ট ডেকে আনে। মূলত প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমরা অসহায়। দুর্যোগ পরবর্তী দিনগুলো খুবই দুর্বিষহ। আক্রান্ত এলাকায় দুঃস্থ বিস্তার লাভ করে।
কলেরা, আমাশয়ের মতো অনেক পানিবাহিত রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ে। খাবার পানির অভাব দেখা দেয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকে। আমরা প্রাকৃতিক দুর্যোগ থামাতে পারব না, তবে আমরা দুর্গতদের দুঃখ-কষ্ট লাঘব করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। আমরা জনগণের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলতে পারি এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি। এভাবে প্রাকৃতিক দুর্যোগকে এড়ানো না গেলেও প্রতিহত করা সম্ভব হবে এবং ক্ষতির পরিমাণও অনেকাংশে হ্রাস করা যাবে।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……
D9 Mega Campaign is coming! Look at this great deal!
Product Name: AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds
Check Best Price