পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুচ্ছেদ

একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আমার স্কুলের নাম আলফাডাঙ্গা উচ্চ বিদ্যালয়। প্রতিবছরই এ স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। গত সপ্তাহেই আমরা আমাদের স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্‌যাপন করেছিলাম। এই অনুষ্ঠানে আমাদের স্কুলটিকে জমকালোভাবে সাজানো হয়েছিল। অনুষ্ঠানে সব ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। এটি সকাল দশটায় শুরু হয়েছিল। আমাদের প্রধান শিক্ষক মহোদয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। স্থানীয় সাংসদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রথমে সভাপতি মহোদয় আমাদের স্কুলের বার্ষিক প্রতিবেদন পাঠ করে শোনালেন। তারপর প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তিনি আমাদের স্কুলের সার্বিক কার্যক্রম এবং জেএসসি ও এসএসসি পরীক্ষার চমৎকার ফলাফলের ভূয়সী প্রশংসা করেন। তারপর তিনি ছাত্র-ছাত্রীদের অসাধারণ নৈপুণ্যের জন্য তাদেরকে পুরস্কৃত করেন। আমি দুটি পুরস্কার পেলাম—একটি উপস্থিতির জন্য, আর অন্যটি গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। বিকাল তিনটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে একটি শিক্ষামূলক নাটক প্রদর্শন করা হয়। দুজন শিক্ষক ছাড়াও কয়েকজন শিক্ষার্থী এতে অভিনয় করেন। তারা বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে যৌতুক প্রথার নানা দিক তুলে ধরেন। বিকেল পাঁচটায় সভাপতি মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মাধ্যমে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ দিনটি আমার জীবনে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

D9 Mega Campaign is coming! Look at this great deal!

Product Name:  AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

Check Best Price

Check Also

লিঙ্গ বৈষম্য অনুচ্ছেদ

লিঙ্গ বৈষম্য অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

লিঙ্গ বৈষম্য লিঙ্গ বৈষম্য বলতে ছেলে এবং মেয়ের অধিকার ভোগের ক্ষেত্রে পার্থক্যকে বোঝায়। এটি বাংলাদেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *