
স্বাধীনতা দিবস
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী জীবনমৃত্যু অস্ত্র নিয়ে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। ঐ রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তখন থেকেই এ দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ দিবসে সকল সরকারি ভবনের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পথঘাট ও বাড়িঘরগুলো রঙবেরঙের ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হয়।
সকালে স্কুলের শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেয়। সারা দেশে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী প্রভৃতির আয়োজন করা হয়। এ দিন হাসপাতাল, এতিমখানা ও জেলখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রতকরণে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশে বাঙালির চূড়ান্ত সংগ্রাম এ দিনেই শুরু হয়েছিল। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণায় সেদিন বাঙালি লড়াইয়ের অনুপ্রেরণা পেয়েছিল বলেই আজ বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
D9 Mega Campaign is coming! Look at this great deal!
Product Name: AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds
Regular Price: ৳ 350
Check Discount Priceবিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……

