স্যাটেলাইট টিভি চ্যানেল/আকাশ সংস্কৃতি
আমরা বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বাস করি। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে মানুষ অনেক বিষ্ময়কর যন্ত্র আবিষ্কার করেছে। এগুলোর মধ্যে একটি অভুতপূর্ব আবিষ্কার হলো স্যাটেলাইট টেলিভিশন। অনেকের কাছে এটি আকাশ সংস্কৃতি নামেও পরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম। টেলিভিশনের অনুষ্ঠানসমূহ বিনোদনমূলক ও শিক্ষণীয়। বর্তমানে টেলিভিশন চ্যানেলগুলো স্যাটেলাইট তথা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এগুলোকে বলা হয় স্যাটেলাইট চ্যানেল। বহুসংখ্যক ব্যবসায়িক বহুস্বরূপে স্যাটেলাইট টেলিভিশনের ক্ষেত্রে এক নতুন মাত্রা সৃষ্টি করেছে।
এর সাহায্যে আমরা সারা বিশ্বের টেলিভিশন চ্যানেলগুলো উপভোগ করতে পারি। স্যাটেলাইট চ্যানেলসমূহ আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশের সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, আবহাওয়া, খেলাধুলা, চিত্তবিনোদন ইত্যাদির সাথে পরিচয় করিয়ে দেয়। এভাবে স্যাটেলাইট চ্যানেলসমূহ আমাদের সংকীর্ণতা দূর করে দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখছে। বর্তমানে আমরা বিশ্বকে যে একটি বৈশ্বিক গ্রাম হিসেবে বিশ্বাস করি সন্দেহাতীতভাবে এক্ষেত্রে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনেক অবদান রয়েছে। কিন্তু স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলসমূহের মন্দ প্রভাবও রয়েছে। প্রায়শই বিদেশি স্যাটেলাইট চ্যানেলে অশ্লীল অনুষ্ঠান প্রচারিত হয়, যা আমাদের তরুণ সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।
এ সকল চ্যানেলে প্রচারিত সহিংস চলচ্চিত্র দেখে আমাদের শিশুরা আক্রমণাত্মক হয়ে পড়ছে। তা ছাড়া উঠতি বয়সের তরুণ-তরুণীরা এসব পাশ্চাত্যের স্যাটেলাইট চ্যানেলে বিদেশি সংস্কৃতি দেখে তা ধারণ করতে গিয়ে নিজেদের সংস্কৃতি ও জীবনাচার থেকে বিচ্যুত হয়ে পড়ছে। তাই প্রত্যেকেই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ব্যবহারে অধিক সতর্ক হওয়া উচিত।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……
D9 Mega Campaign is coming! Look at this great deal!
Product Name: AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds
Check Best Price