সততা অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

সততা অনুচ্ছেদ

সততা

বাক্যে, কর্মে ও চিন্তায় সঙ্গ থাকার গুণকে সততা বলা হয়। এটি একটি মহৎ গুণ। এটি মানুষকে পরিচালিত করে মর্যাদার পথে, গৌরবময় স্থানে যা তাকে সকলের নিকট আদর্শনীয় করে তোলে। সততার আলোয় উদ্ভাসিত সৎ মানুষ কোনো অন্যায় করতে পারে না। তাই সমাজ থেকে অন্যায়কে বিদূরিত করে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ মানুষের বিকল্প নেই। সৎ ব্যক্তি ব্যক্তিগত জীবনে যেমন সুখী হতে পারে তেমনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনেও এগিয়ে আসে। অন্যদিকে সততার অভাবে সমাজে অন্যায়-অত্যাচার, অবৈধ কার্যকলাপ, পাপাচার ইত্যাদি দেখা দেয়।

মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে অন্যায় কাজে লিপ্ত হয়। ফলে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। বর্তমানে সমাজে যে অন্যায়-অত্যাচার, খুন, চুরি-ডাকাতি, ছিনতাই ইত্যাদি অপরাধমূলক কার্যকলাপ সংঘটিত হচ্ছে তার মূলে রয়েছে সততার অনুশীলনের অভাব। এজন্য সততার অনুশীলন অতীব জরুরি। জীবনের সর্বক্ষেত্রে সততাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। নশ্বর এ পৃথিবীতে জীবনের পথে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নিজেকে জাগ্রত রাখতে হবে। মূলত সৎভাবে জীবনযাপনের মধ্যেই মানুষের ইহকালের সুখ-শান্তি ও পরকালের মুক্তি নিহিত। তাই প্রত্যেকের উচিত নিজেকে সমস্ত অন্যায় থেকে রক্ষা করে সততার সাথে জীবনযাপন করা এবং জীবনের সর্বক্ষেত্রে সততার মূল্যায়ন করা। তাহলেই সমাজে সুখ-শান্তি বিরাজ করবে।

Regular Price:  ৳ 300

Check Discount Price

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

Product Name:  Japanese-Style Functional Tooling Backpack

Regular Price:  ৳ 700

Check Discount Price

Check Also

স্বাধীনতা দিবস অনুচ্ছেদ

স্বাধীনতা দিবস অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

স্বাধীনতা দিবস ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৭১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *