দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য ভাবসম্প্রসারণ | সহজ ভাবসম্প্রসারণ | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য ভাবসম্প্রসারণ
দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য ভাবসম্প্রসারণ

দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

মূলভাব : বিদ্বান ব্যক্তি সর্বত্র সম্মানিত। কিন্তু দুর্জন অর্থাৎ খারাপ প্রকৃতির লোক বিদ্বান হলেও সে সমাজের দুশমন। সকলেই তাকে ঘৃণা করে।

সম্প্রসারিত ভাব : বিদ্যার মতো মূল্যবান সম্পদ আর নেই। বিদ্বান ব্যক্তিকে সকলেই সম্মান করে। বিদ্যার সংস্পর্শে এলে জ্ঞানের আলোয় মন আলোকিত হয়; এতে চরিত্র গঠনের সুযোগ ঘটে। বিদ্যার আলোয় মানুষের জীবনের অজ্ঞতার অন্ধকার দূর হয়। বিদ্যা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করে। বিদ্বানের ভূমিকায় সমাজ ও দেশ সমৃদ্ধির আলোয় আলোকিত হয়। বিদ্যার সমমোহিনী শক্তি যেমন ব্যক্তি জীবন থেকে দূর করে সংকীর্ণতা ও কুসংস্কারের অন্ধকার, তেমনি তা সমাজকেও করে প্রগতির আলোয় আলোকিত।

কিন্তু বিদ্বান ব্যক্তি যদি দুর্জন অর্থাৎ খারাপ প্রকৃতির হয়, তবে তার অর্জিত বিদ্যার কোনো মূল্য থাকে না। সমাজ, দেশ বা জাতি কেউ এদের দ্বারা উপকৃত হয় না। সকলেই তাকে ঘৃণা করে। দুর্জন ব্যক্তি সাপের সাথে তুলনীয়। তার অর্জিত বিদ্যার তুলনা করা চলে সাপের মাথার মণির সাথে। মানুষ সাপকে ভয় করে। কাছে গেলেই জীবননাশ সুনিশ্চিত। প্রাণান্তশের ভয়ে কেউ সাপের মাথার মূল্যবান মণি আনতে সাহস পায় না। বিদ্বান ব্যক্তি যদি খারাপ প্রকৃতির হয় তবে সেও সাপের মতো ভয়াবহ। তার কাছ থেকে বিদ্যা লাভের প্রত্যাশা থেকে জীবননাশ তথা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি।

মন্তব্য : সমাজে দুর্জনের স্থান নেই। সে বিদ্বান হলেও সর্বত্র ঘৃণিত ও পরিত্যাজ্য।

 

আরো ভাবসম্প্রসারণ……

 

Regular Price:  ৳ 300

Check Discount Price

Check Also

পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন

পরের অনিষ্ট চিন্তা করে যেই জন ভাবসম্প্রসারণ | সহজ ভাবসম্প্রসারণ | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন। মূলভাব : আপনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *