স্কুল গ্রন্থাগার
স্কুলের যে কক্ষে শিক্ষার্থীদের সিলেবাসভুক্ত প্রয়োজনীয় বই এর পাশাপাশি বিভিন্ন সহায়িকার বই সংরক্ষিত থাকে, তাকে স্কুল গ্রন্থাগার বলে। এটি শিক্ষার্থীদের জ্ঞানের তৃষ্ণাকে নিবৃত্ত করতে সহায়তা করে। স্কুল গ্রন্থাগার একটি স্কুলের অবিচ্ছেদ্য অংশ। কেননা স্কুলের পাঠ্যক্রম একজন শিক্ষার্থীকে শৃঙ্খলিত করে তোলে। অপরদিকে গ্রন্থাগারের বই শিক্ষার্থীর মনের সুপ্ত প্রতিভা জাগ্রত করে এবং মননশীল বিকাশে সহায়তা করে। সাধারণত প্রতিটি স্কুলে একটি গ্রন্থাগার থাকে। এটি একটি পৃথক ভবনে কিংবা মূল ভবনেরই বড় বড় দুই তিনটা কক্ষ নিয়ে গঠন করা হয়ে থাকে।
অনেক স্কুলে ছেলে মেয়েদের জন্য পৃথক কক্ষ থাকে। গ্রন্থাগারগুলোতে পাঠ্যক্রমের মূল বইয়ের একাধিক কপি সহ শিক্ষা কার্যক্রমের জন্য বিভিন্ন বই থাকে। প্রতিটি গ্রন্থাগারেই দেশের ইতিহাস এবং সংস্কৃতির ওপরও কিছু দুর্লভ বই সংরক্ষণ করা হয়। ক্ষেত্রবিশেষে নামকরা সাহিত্যিক কিংবা লেখকদের নামে পৃথক ডেস্ক থাকে। যেমন— রবীন্দ্র ডেস্ক, নজরুল ডেস্ক, শরৎ ডেস্ক ইত্যাদি। শুধু শিক্ষার্থীরাই গ্রন্থাগার থেকে বই পড়তে ও নিতে পারে। শিক্ষার্থী এক সাথে দুই বা তিনটি বই নিতে পারে এবং এগুলো নির্দিষ্ট সময়ের জন্য বাড়িতে রাখতে পারে। কিন্তু পাঠকক্ষে সে যত খুশি তত বই পড়তে পারে। এটি সাধারণত ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। সর্বোপরি, একটি স্কুল গ্রন্থাগার স্কুলের অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষার্থীদের নিকট বিরাট আকর্ষণ।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……
D9 Mega Campaign is coming! Look at this great deal!
Product Name: AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds
Check Best Price