ই-মেইল
ই-মেইল হলো ইলেকট্রনিক মেইল বা তড়িৎবার্তা। এটি যোগাযোগ প্রযুক্তিতে এক বিস্ময়কর আবিষ্কার। ১৯৭১ সালে মার্কিন বিজ্ঞানী Shiva Ayyadurai তার বিহীন এ যোগাযোগ পদ্ধতি আবিষ্কার করেন। তৎকালীন প্রচলিত অপরনেট প্রযুক্তিতে ই-মেইলের চাহিদা এতটা না থাকলেও ১৯৯০-এর সালে ইন্টারনেট প্রযুক্তি চালু হওয়ার পর থেকে এর ব্যবহার বৃদ্ধি পেতে থাকে। এটি আধুনিক যোগাযোগ ব্যবস্থায় নাটকীয় পরিবর্তন এনেছে। ই-মেইল আবিষ্কারের ফলে ডাকবিভাগের ওপর আমাদের নির্ভরতা অনেক কমেছে। সব শ্রেণির মানুষের জন্য এটি খুবই সহায়ক। এটির ব্যবহারও খুব সহজ এবং সস্তা। তা ছাড়া ই-মেইল ব্যবহারকারীরা তাদের সময় বাঁচাতে পারে। যদি একজন ব্যক্তির একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকে, তবে সে ই-মেইল সংযোগ পেতে পারে। এটি অফিসে কাগজের ব্যবহারও হ্রাস করে।
তাই ই-মেইল একই সাথে অর্থ এবং সময় বাঁচায়। ই-মেইলের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে কয়েক সেকেন্ডের মধ্যেই সংবাদ প্রেরণ করা যেতে পারে। তাই আজকাল ব্যবসা-বাণিজ্য এই দ্রুততম যোগাযোগ মাধ্যমের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। ই-মেইলের মাধ্যমে যে কোনো টেক্সট, অডিও, ভিডিও, ডকুমেন্ট প্রভৃতি দ্রুততার সহিত পাঠানো যায়। বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট প্রযুক্তির বিস্তার হওয়ায় ই-মেইল ব্যবহারের সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে। এর ফলে এ দেশের প্রত্যন্ত গ্রামের মানুষও ই-মেইল ব্যবহারের সুযোগ ভোগ করছে।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……
D9 Mega Campaign is coming! Look at this great deal!
Product Name: AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds
Check Best Price