টেলিভিশন অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

টেলিভিশন অনুচ্ছেদ
টেলিভিশন অনুচ্ছেদ

টেলিভিশন

টেলিভিশন একই সাথে দৃষ্টি ও শ্রবণ বিষয়ক যন্ত্র। এটি আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম। ফরাসি বিজ্ঞানী জে. এল. বেয়ার্ড এটি আবিষ্কার করেন। এটি বিনোদনের সবচেয়ে সাধারণ এবং সুদূরপ্রসারী উৎসে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারেই টেলিভিশন সেট রয়েছে। এটি আমাদের দেশের জনগণের বিনোদনের সর্বোত্তম এবং সবচেয়ে জনপ্রিয় উৎস। টেলিভিশন প্রোগ্রাম শুধু বিনোদনমূলক নয়, শিক্ষামূলকও বটে। আজকাল টেলিভিশন দূরবর্তী শিক্ষাদানের কাজেও ব্যবহৃত হচ্ছে। স্যাটেলাইট প্রযুক্তির ডিসকভারি এবং ন্যাশনাল জিওগ্রাফিকের মতো চ্যানেলগুলো অনুসন্ধানী ও তথ্যপূর্ণ অনুষ্ঠানসমূহ সম্প্রচার করে থাকে। তবে টিভি দেখা অনেক শিশু-কিশোরের আসক্তিতে পরিণত হয়েছে। কিছু কিছু চ্যানেল আছে যেগুলো এমন কিছু অনুষ্ঠানমালা সম্প্রচার করে, যা শিশুর মানসিক বিকাশের অন্তরায়।

এ ছাড়া যুবকেরাও এর মারাত্মক শিকার। আজকাল পশ্চিমা টিভি চ্যানেলগুলো বিখ্যাত এলাকা নিয়ে টিভি অনুষ্ঠান প্রচার করে। তাই তরুণ প্রজন্ম শিক্ষামূলক, তথ্যমূলক এবং নীতিমূলক অনুষ্ঠান পছন্দ করে না। তারা সন্ত্রাস ও অপরাধের ওপর উত্তেজনাকর টিভি চলচ্চিত্র উপভোগ করতে পছন্দ করে। এ থেকে তারা অনেক ক্ষতিকর জিনিস শিখছে, যা তাদের করা উচিত নয়। তারা প্রায়ই প্রেমমুগ্ধ দৃশ্য টিভিতে দেখে এবং সেগুলো বাস্তবে চর্চা করে আনন্দ পায়। ফলে তারা নৈতিকতা বিসর্জন দিয়ে বিপথগামী হয়ে পড়ে। তারা আরও শেখে কীভাবে অধিক নিরাপদ এবং সূক্ষ্ম উপায়ে অপরাধ সংঘটিত করতে হয়। তাই অভিভাবকদের সচেতন হওয়া উচিত যাতে তাদের ছেলে-মেয়েরা টিভিতে খারাপ অনুষ্ঠানগুলো দেখতে না পারে।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

D9 Mega Campaign is coming! Look at this great deal!

Product Name:  AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

Check Best Price

Check Also

ঐতিহাসিক স্থানে ভ্রমণ অনুচ্ছেদ

ঐতিহাসিক স্থানে ভ্রমণ অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

একটি ঐতিহাসিক স্থানে আমার ভ্রমণ ঐতিহাসিক স্থান বলতে সেই স্থানকে বোঝায় যেটি ইতিহাসের সাক্ষ্য বহন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *