বাল্যবিবাহ
বাল্যবিবাহ অর্থ হচ্ছে বয়ঃসন্ধিতে পৌঁছানোর পূর্বে একজন ছেলে ও একজন মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। গ্রামে এবং শহরে বস্তিগুলোতে চরম দারিদ্র্যপীড়িত পরিবারের মেয়েদেরকে ১৫ বছরের পূর্বে বিয়ে দেওয়া হয়। এ সমস্ত পরিবারের অভিভাবকেরা তাদের মেয়েদের অনুসন্ধান ও শিক্ষার ব্যয়ভার বহনে অক্ষম। তাছাড়া চলমান আর্থসামাজিক প্রেক্ষাপটে অভিভাবকেরা তাদের মেয়েদের বিয়ে নিয়ে উদ্বিগ্ন থাকেন।
কুসংস্কার, সামাজিক এবং ধর্মীয় রীতিনীতি, মেয়েদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, নারীদের শিক্ষা সম্পর্কে ভ্রান্ত ধারণাও বাল্যবিবাহের জন্য দায়ী। বাল্যবিবাহ তাদের স্বাস্থ্য ভেঙে দিতে পারে। ফলে, তারা অপুষ্টি, রক্তস্বল্পতা, আত্ম-বিলোপ, অনিদ্রা, ক্ষুধামন্দা এবং অন্যান্য রোগে ভোগে। তারা দ্রুত বার্ধক্যে উপনীত হয়। তাদের স্বাস্থ্যের এ দুর্বল অবস্থায় বিভিন্ন জটিলতায় দুর্বল শিশুর জন্ম হয়, যা প্রসূতি ও নবজাত শিশু উভয়েরই মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তাই এ ধ্বংসাত্মক প্রথা বন্ধ হওয়া উচিত।
১৮ বছর এর পূর্বে কোনো কন্যা সন্তান এবং ২১ বছরের পূর্বে কোনো ছেলে সন্তানের বিবাহ দেওয়া যাবে না। বাল্যবিবাহে জড়িত পিতামাতাদের শাস্তি দেওয়া উচিত। নারীশিক্ষাকে উৎসাহিত করতে এবং বাল্যবিবাহকে নিরুৎসাহিত করতে আমাদের সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, যেমন— মেয়েদের বৃত্তি প্রদান, অধিক নারী শিক্ষক নিয়োগ প্রদান ইত্যাদি। সরকারের পাশাপাশি সমাজ থেকে বাল্যবিবাহ নামের দুষ্টক্ষত অপসারণে সবাইকেই এগিয়ে আসতে হবে।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……
D9 Mega Campaign is coming! Look at this great deal!
Product Name: AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds
Check Best Price