সামাজিক যোগাযোগ মাধ্যম অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

সামাজিক যোগাযোগ মাধ্যম অনুচ্ছেদ
সামাজিক যোগাযোগ মাধ্যম অনুচ্ছেদ

সামাজিক যোগাযোগ মাধ্যম

যে মাধ্যম ব্যবহার করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে অপরের সাথে তাদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ইত্যাদি আদান-প্রদান করতে পারে, তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রধানত অনলাইননির্ভর। যেমন—ফেসবুক, টুইটার, লিংকডইন, স্কাইপি ইত্যাদি। তবে এগুলোর মধ্যে ফেসবুক বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। ২০০৪ সালে মার্কিন প্রযুক্তিবিদ মার্ক জুকারবার্গ এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে পৃথিবীতে প্রায় একশ কোটির বেশি মানুষ ফেসবুকের মাধ্যমে একে অপরের সাথে জড়িত। এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে নিজের অনুভূতি শেয়ার করা থেকে শুরু করে বিজ্ঞাপন প্রচারণা চালানো যায়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্রুত বিস্তৃত হচ্ছে। কারণ, অধিকাংশ সামাজিক মাধ্যমই বিনামূল্যে সেবা প্রদান করে থাকে।

বেশিরভাগ মোবাইল ফোন ব্যবহারকারী এখন তাদের মোবাইল ফোন ব্যবহার করে টুইটার, Whatsapps, মাইস্পেস প্রভৃতি মাধ্যমে নিজেদের সম্পর্কযুক্ত জীবন বৃত্তান্ত তৈরি, বন্ধু তৈরি, ব্যক্তিগত কথোপকথন সংরক্ষণ, ছবি, ভিডিও এবং নিজের লেখা আদান-প্রদান করতে পারে। এ সমস্ত ইতিবাচক দিকের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু নেতিবাচক দিকও রয়েছে। যেমন যুব সমাজ বিশেষ করে শিক্ষার্থীরা এ ধরনের সামাজিক যোগাযোগের প্রতি আসক্ত হয়ে পড়ছে। ফলে তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এমনকি কেউ কেউ বিপথে চলে যাচ্ছে, কারণ তারা বন্ধুদের সাথে অশ্লীল ভিডিও আদান-প্রদান করতে পছন্দ করে। পৃথিবীর সবকিছুরই ভালো মন্দ দুটি দিক থাকে। তবে আমরা যদি যোগাযোগ মাধ্যমগুলোর খারাপ দিকটি গ্রহণ না করে এর ভালো দিকটি গ্রহণ করি তাহলেই আমরা যোগাযোগকে আরো সুন্দর, নির্ভর ও দ্রুত করতে পারব।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

D9 Mega Campaign is coming! Look at this great deal!

Product Name:  AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

Check Best Price

Check Also

প্রাকৃতিক দুর্যোগ অনুচ্ছেদ

প্রাকৃতিক দুর্যোগ অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ হলো এমন একটি ঘটনা যা সমগ্র পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *