আমার দেশ অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

আমার দেশ

আমার দেশ বাংলাদেশ। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ক্ষুদ্র কিন্তু জনবহুল দেশ। এটি দুবার স্বাধীনতা অর্জন করে। ১৯৪৭ সালে ব্রিটিশ থেকে একবার এবং ১৯৭১ সালে পাকিস্তান থেকে আরেকবার। ঢাকা এদেশের রাজধানী। আমাদের দেশে মোটামুটি কোটিও বেশি লোক বসবাস করে। তাদের অধিকাংশই মুসলমান। অন্যরা হচ্ছে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। এ দেশের অধিকাংশ লোক কৃষক। অবশিষ্ট লোকজন ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী ইত্যাদি।

সকল সম্প্রদায়ের লোকেরা এখানে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করে। পুরুষদের জাতীয় পোশাক পাজামা ও পাঞ্জাবি এবং মেয়েদের শাড়ি। আমাদের দেশ ষড়ঋতুর দেশ। ঋতুগুলো হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এটি নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা ও যমুনা হচ্ছে আমাদের দেশের প্রধান নদ-নদী। প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ এদেশে হানা দেয়। আমাদের দেশের জলবায়ু হচ্ছে উষ্ণ ও আর্দ্র এবং ভূমি হচ্ছে সমতল উর্বর। তাই প্রতিবছর এখানে প্রচুর ফসল জন্মে। ধান, চা, পাট, গম ইত্যাদি হচ্ছে আমাদের প্রধান ফসল।

বাংলাদেশ একটি রীতিনীতি ও ঐতিহ্যবহুল দেশ। কারণ এখানে বসবাসরত প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব রীতিনীতি রয়েছে। যেমন মুসলমানদের ঈদ, হিন্দুদের পূজাপার্বণ, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা ও খ্রিস্টানদের বড় দিন। আমাদের সংস্কৃতির একটি বড় অনুষ্ঠানের নাম বাংলা নববর্ষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাঙালি পহেলা বৈশাখের এ উৎসবে অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশ একটি প্রাকৃতিক সৌন্দর্যেরও দেশ, আর এ প্রাকৃতিক সৌন্দর্যই আমাদের অহংকার। আমরা আমাদের দেশকে নিয়ে সত্যিকারভাবেই গর্বিত।

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

D9 Mega Campaign is coming! Look at this great deal!

Product Name:  AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

Check Best Price

Check Also

বৃক্ষরোপণ অনুচ্ছেদ

বৃক্ষরোপণ অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

বৃক্ষরোপণ বৃক্ষরোপণ বলতে বোঝায় বেশি বেশি গাছ লাগানো। জীবনের জন্য গাছ খুবই গুরুত্বপূর্ণ। গাছ তথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *