বৃক্ষরোপণ অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

বৃক্ষরোপণ অনুচ্ছেদ
বৃক্ষরোপণ অনুচ্ছেদ

বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ বলতে বোঝায় বেশি বেশি গাছ লাগানো। জীবনের জন্য গাছ খুবই গুরুত্বপূর্ণ। গাছ তথা বৃক্ষ ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়। আমাদের দৈনন্দিন জীবনে গাছ নানাভাবে ব্যবহৃত হয়। বাঁচার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন। গাছ আমাদেরকে এ অক্সিজেন সরবরাহ করে থাকে। এটি আমাদেরকে খাদ্য ও ফল দেয়। ফল থেকে আমরা খাদ্যগ্রহণ পাই। গাছ থেকে আমরা কাঠ পাই। এ কাঠ দিয়ে আমরা ঘর-বাড়ি, আসবাবপত্র, নৌকা, লঞ্চ, জাহাজ ইত্যাদি তৈরি করে থাকি। যদি নদী ও সমুদ্র তীরে গাছ রোপণ করা হয় তবে ভূমিক্ষয় রোধ করা যেতে পারে। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। গাছ ছাড়া দেশ মরুভূমিতে পরিণত হয়।

গাছের পাতা, মূল এবং ছাল থেকে অনেক প্রকার ওষুধ তৈরি হয়। কিন্তু আমাদের দেশের মোট আয়তনের তুলনায় গাছপালা এবং বনভূমি অপর্যাপ্ত। অধিকন্তু, কিছু কুচক্রী লোক নিজেদের হীন স্বার্থসিদ্ধির জন্য গাছপালা কেটে বন-জঙ্গল উজাড় করে ফেলছে। এই ধ্বংস আমাদের পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। আর পরিবেশের ভারসাম্য বিনষ্ট হলে আমাদের মতো পরভোজী প্রাণীগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। তাই পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। জনসাধারণকে বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। আশা করা যে, বিভিন্ন দাতৃ সংস্থার সহযোগিতায় সরকার প্রতিবছর বৃক্ষরোপণ অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারের সাথে আমাদেরকেও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হবে।

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

D9 Mega Campaign is coming! Look at this great deal!

Product Name:  AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

Check Best Price

Check Also

আমার দেশ অনুচ্ছেদ

আমার দেশ অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

আমার দেশ আমার দেশ বাংলাদেশ। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ক্ষুদ্র কিন্তু জনবহুল দেশ। এটি দুবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *