দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় ভাবসম্প্রসারণ | সহজ ভাবসম্প্রসারণ | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

দুর্নীতি জাতির সকল উন্নতিরঅন্তরায়
দুর্নীতি জাতির সকল উন্নতির
অন্তরায়

দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়
অথবা, দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ

মূলভাব : জাতি, উন্নতি, দুর্নীতি—এ ত্রয়ীর উচ্চারণের শেষান্তে মিল থাকলেও প্রথমটির জন্য দ্বিতীয়টি যতটা প্রয়োজনীয়, দ্বিতীয়টির ক্ষেত্রে তৃতীয়টি ততাধিক ক্ষতিকর এবং বর্জনীয়।

সম্প্রসারিত ভাব : অসৎ বা অবৈধ সুবিধা লাভের জন্য মানুষের পরিচালিত কার্যকলাপের নামই দুর্নীতি। অপরদিকে, উন্নতি হচ্ছে পরিকল্পিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে অবনতিত অবস্থা থেকে বাঞ্ছিত অবস্থায় উত্তরণ। সাধারণভাবে সার্বিকভাবেই এটি বিশ্বাস করা হয় যে, দুর্নীতি জাতীয় উন্নতির অন্তরায়। দুর্নীতি ও উন্নতির সম্পর্ক আপাত বিরোধী। একদিকে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড দুর্নীতির ক্ষেত্র প্রস্তুত করে, অপরদিকে ব্যাপক দুর্নীতির ফলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে অন্যতম অন্তরায়।

বিশ্বব্যাংক বাংলাদেশে দুর্নীতি বিষয়ে এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছে “বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা রোধ করা গেলে জিডিপির প্রবৃদ্ধি ২-৩ শতাংশ বেড়ে যেত এবং মাথাপিছু আয় দ্বিগুণ হত।” দুর্নীতি দেশি-বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও একটি অন্যতম বাধা। অপরদিকে, দুর্নীতি এবং দারিদ্র্য আমাদের জাতীয় জীবনের দু’টি সমসাময়িক সমস্যা। দারিদ্র্য অনেক ক্ষেত্রে দুর্নীতিকে সহায়তা করছে, আবার দুর্নীতির ফলে আমরা দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি না।

সম্প্রতি প্যারিসে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে বিশ্বব্যাংক যে নিবন্ধ উপস্থাপন করে তাতে বলা হয়, বাংলাদেশকে ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য অর্জনের জন্য সুশাসন ও দুর্নীতি বিরোধী অভিযানে অবশ্যই সফলতা অর্জন করতে হবে। সর্বোপরি স্বাস্থ্য, শিক্ষাসহ মানব উন্নয়নের বিভিন্ন খাতে সরকারি-বেসরকারি পর্যায় থেকে বরাদ্দকৃত অর্থের ৭৫ ভাগই দুর্নীতিবাজরা আত্মসাৎ করছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রণীত রিপোর্টে দেখা যায়।

মন্তব্য : দুর্নীতি উন্নতির প্রতিটি ক্ষেত্রে একটি মূর্তিমান অভিশাপ হিসেবে বিরাজ করে উন্নতির ক্ষেত্রে মারাত্মক অন্তরায় সৃষ্টি করছে। তাই যে কোনো মূল্যে সরকার ও জনগণের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। তবেই এদেশে সোনালি ও সুখী ভবিষ্যৎ নিশ্চিত হবে।

আরো ভাবসম্প্রসারণ……

 

Regular Price:  ৳ 300

Check Discount Price

Regular Price:  ৳ 200

Check Discount Price

Check Also

সততা অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

সততা বাক্যে, কর্মে ও চিন্তায় সঙ্গ থাকার গুণকে সততা বলা হয়। এটি একটি মহৎ গুণ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *