
নবান্ন উৎসব
নবান্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কৃষকসমাজের ঐতিহ্যবাহী উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। ‘নবান্ন’ শব্দের অর্থ ‘নতুন অন্ন’। আর নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুতকৃত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকবার পর এই উৎসব অনুষ্ঠিত হয়।
কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদ্যাপনের প্রথা রয়েছে। অমুসলিম রীতিতে নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা, কাক ইত্যাদি প্রাণীকে উৎসর্গ করে এবং জাতীয়-স্বজনকে পরিবেশন করার পর গৃহকর্তা ও পরিবারবর্গ নতুন গুড়সহ নতুন অন্ন গ্রহণ করেন। নতুন চালের তৈরি খাদ্যসামগ্রী কাককে নিবেদন করা একটি বিশেষ লোকিক প্রথা। হেমন্ত যখন কাঁচা ধানের গন্ধে চাষিদের মন ভরে ওঠে তখনই শুরু হয় নবান্নের প্রস্তুতি।
ধান ভানার গান ভেসে বেড়ায় বাতাসে। ঢেঁকির তালে মুখরিত হয় বাড়ির আঙিনা। নবান্ন উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে সবাই। বাংলায় এই ঐতিহ্যবাহী উৎসবটি বর্তমানে খুব বেশি পালিত হতে দেখা যায় না। আমাদের সকলের উচিত ঐতিহ্য সচেতন হয়ে নবান্ন উৎসবের আনন্দ কৃষকসমাজের মধ্যে ফিরিয়ে আনতে উদ্যোগী হওয়া। আমাদের মনে রাখতে হবে, বাংলার কৃষক হাসলেই বাংলাদেশ হাসবে।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……
D9 Mega Campaign is coming! Look at this great deal!
Product Name: AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds
Check Best Price