বাংলাদেশের জনসংখ্যা সমস্যা অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

বাংলাদেশের জনসংখ্যা সমস্যা অনুচ্ছেদ
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা অনুচ্ছেদ

বাংলাদেশের জনসংখ্যা সমস্যা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র এবং জনাকীর্ণ দেশ। প্রত্যেক বছর আমাদের জনসংখ্যার সাথে ২২ লাখেরও অধিক লোক যোগ হচ্ছে। জনসংখ্যার এই অতিরিক্ত বৃদ্ধি জনসংখ্যা বিস্ফোরণে পরিণত হয়েছে। বাংলাদেশে ভূমির পরিমাণ এত কম যে সে তার বিশাল জনসংখ্যার ভার বইতে পারছে না। এদেশের মোট জনসংখ্যা প্রায় ১৬ কোটি। জনসংখ্যা বিশেষজ্ঞের মতে, জনসংখ্যা একটি দেশের মূল সম্পদ। কিন্তু আমাদের এই মানব সম্পদ থাকা সত্ত্বেও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে আমরা এ সম্পদের যথাযথ ব্যবহার করতে পারছি না। বাংলাদেশে উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হারের প্রধান কারণগুলো হচ্ছে অজ্ঞতা, কুসংস্কার, বাল্যবিবাহ এবং নারীশিক্ষার অভাব।

অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি বিভিন্ন ধরনের সমস্যা ঘটায় যেমন—খাদ্য সমস্যা, যোগাযোগ সমস্যা, শিক্ষা সমস্যা, বেকার সমস্যা, আবাসিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা সমস্যা, পয়ঃনিষ্কাশন সমস্যা, পরিবেশগত সমস্যা। সুতরাং এ মৌলিক সমস্যার ব্যাপারে আমাদের মাথা ঘামানো উচিত। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির সাংঘাতিক ফলাফল আমাদের অনুধাবন করা উচিত। প্রতিটি পরিবারের পরিবার পরিকল্পনা গ্রহণ করা উচিত এবং বাল্যবিবাহ নিষিদ্ধ করা উচিত। কোনো পরিবারকে দুটির বেশি সন্তান নিতে দেওয়া উচিত নয়। আমাদের নারীদেরকেও শিক্ষিত করে তোলা উচিত। রেডিও, টেলিভিশন এবং অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে উচ্চ জনহারের কুফল সম্পর্কে ব্যাপক প্রচারণার ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়। অন্যথায় সমগ্র জাতি অন্ধকারের ঘোর অন্ধকারে পথে সাতরে বেড়াবে।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

আরো অনুচ্ছেদ……

 

D9 Mega Campaign is coming! Look at this great deal!

Product Name:  AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

AirPods Pro 2nd Generation Wireless Charging wireless Earbuds

Check Best Price

Check Also

নবান্ন উৎসব অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

নবান্ন উৎসব নবান্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কৃষকসমাজের ঐতিহ্যবাহী উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *