বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের বুকে একটি রক্তাক্ত ইতিহাস। স্বাধীনতা অর্জনের জন্য ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালির যে রক্তক্ষয়ী সংগ্রাম সংঘটিত হয়, ইতিহাসে তা-ই বাঙালির মুক্তিযুদ্ধ নামে পরিচিত। ৩০ লক্ষ প্রাণ আর ৩ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বব্যাপী অত্যন্ত মর্যাদার এবং গৌরবের আসনে অধিষ্ঠিত। কারণ পৃথিবীর কোনো জাতিকে স্বাধীনতার জন্য এত ত্যাগ-তিতিক্ষার পরিচয় দিতে হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পূর্ব বাংলা (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নামে বিভক্ত পাকিস্তান রাষ্ট্রটিতে পশ্চিম পাকিস্তানিদের ক্ষমতার প্রাধান্য চলতে থাকে।
শুরু থেকেই পশ্চিমা শাসকগোষ্ঠী বাঙালির প্রতি বৈষম্যমূলক আচরণ শুরু করে। বাঙালির ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয় তারা। কিন্তু ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি তাদের চক্রান্তকে নস্যাৎ করে। কিন্তু এরপরও পশ্চিমারা নানা বৈষম্যমূলক নীতি গ্রহণ করে বাঙালিকে অত্যাচার-নির্যাতন করতে থাকে যার প্রেক্ষিতে সংঘটিত হয় ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ছয়-দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থান। সর্বশেষ ১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় লাভ করা সত্ত্বেও ক্ষমতা হস্তান্তরে তৎকালীন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাঙালিকে অসহযোগ আন্দোলন গড়ে তুলতে বাধ্য করে। এর প্রেক্ষিতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পশ্চিমা শাসকগোষ্ঠী বাঙালির ওপর ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড পরিচালনা করে, যা ইতিহাসে ‘কালরাত’ নামে পরিচিত। এ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে এবং বাঙালির ন্যায্য প্রাপ্তি আদায়ে বঙ্গবন্ধুর আহ্বানে শুরু হয় মুক্তিযুদ্ধ।
বাংলার আপামর জনসাধারণের অংশগ্রহণে পরিচালিত হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীর পাশাপাশি অনিয়মিত বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে যুদ্ধ করে এদেশকে শত্রুমুক্ত করার চেষ্টা করে। লক্ষ লক্ষ মানুষ হত্যা করার মাধ্যমে পশ্চিমা হানাদারেরা এ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে। অবশেষে দীর্ঘ নয় মাস বাঙালির সশস্ত্র সংগ্রামের ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পশ্চিমা শাসকগোষ্ঠী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। লক্ষ লক্ষ প্রাণ আর কোটি কোটি টাকার সম্পদহানির মধ্য দিয়ে পরাধীনতা ঘটে মুক্তিযুদ্ধের। মুক্তিযুদ্ধের বাঙালির মহান আত্মত্যাগের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে স্থান পায় লাল সবুজের পতাকাসমৃদ্ধ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
অনুচ্ছেদ তালিকা:
-
বিজয় দিবস
-
প্রত্যুষে ওঠা
-
আমার শৈশবকাল
-
একজন কৃষক
-
বাংলাদেশী সংস্কৃতি
-
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা
-
নবান্ন উৎসব
-
পহেলা বৈশাখ | বাংলা নববর্ষ
-
বই পড়ার আনন্দ
-
ভূমিকম্প
-
শীতের সকাল
-
পরিবেশ দূষণ