
প্রত্যুষে ওঠা
প্রত্যুষে ওঠা বলতে বিছানা থেকে সকাল সকাল ওঠার অভ্যাসকে বোঝায়। এই অভ্যাস একজন মানুষের জন্য খুব উপকারী। যদি কেউ সকাল বেলার সৌন্দর্য এবং সুস্থ দেহে সুস্থ মন উপভোগ করতে চায়, তাকে অবশ্যই সকাল বেলায় ঘুম থেকে উঠতে হবে। এ প্রসঙ্গে একটি প্রবাদ আছে— সকাল সকাল শয্যাত্যাগ একজন মানুষকে স্বাস্থ্যবান, ধনবান এবং জ্ঞানী করে তোলে। বাস্তবিকই এই প্রবাদটি সত্য। যে ব্যক্তি সকাল বেলায় ঘুম থেকে ওঠে সে ভোরের নির্মল বায়ুতে ব্যায়াম এবং ভ্রমণ করার সময় পায়। ভোরের শিশিরতা তার দেহ ও মন উভয়ই সতেজ করে।
চিকিৎসাবিজ্ঞানীদের মতে প্রতিদিন প্রত্যুষে ওঠা নিঃসন্দেহে মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং দিনের কার্যকর শ্রমের শক্তি যোগায়। এই অভ্যাস একজন মানুষকে তার দিনের কার্যাদি সকাল সকাল আরম্ভ করতে সাহায্য করে। সে তার দায়িত্ব পালনে যথেষ্ট সময় পায় বলে সে ধনবান হয়। পাশাপাশি এ অভ্যাস তাকে প্রকৃতির সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয়।
প্রাকৃতিক সৌন্দর্য তার অনুভূতিগুলো জাগ্রত করে। সে সৃষ্টিকর্তার বিস্ময়কর সৃষ্টির ওপর চিন্তা করতে উৎসাহিত হয়। এটি তাকে জ্ঞানী ও প্রকৃতিপ্রেমী করে। তাই জীবনের সুখ এবং সমৃদ্ধির জন্য আমাদের প্রত্যুষে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলা উচিত।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……
