বাংলা লিখিত

প্রত্যুষে ওঠা অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

প্রত্যুষে ওঠা প্রত্যুষে ওঠা বলতে বিছানা থেকে সকাল সকাল ওঠার অভ্যাসকে বোঝায়। এই অভ্যাস একজন মানুষের জন্য খুব উপকারী। যদি কেউ সকাল বেলার সৌন্দর্য এবং সুস্থ দেহে সুস্থ মন উপভোগ করতে চায়, তাকে অবশ্যই সকাল বেলায় ঘুম থেকে উঠতে হবে। এ প্রসঙ্গে একটি প্রবাদ আছে— সকাল সকাল শয্যাত্যাগ একজন মানুষকে স্বাস্থ্যবান, ধনবান এবং জ্ঞানী করে তোলে। বাস্তবিকই এই প্রবাদটি সত্য। …

Read More »

আমার শৈশবকাল অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

আমার শৈশবকাল অনুচ্ছেদ

আমার শৈশবকাল কুমিল্লা জেলার হোমনা গ্রামে আমার জন্ম। আমি পিতা-মাতার সর্বকনিষ্ঠ সন্তান। তাই আমি ছিলাম মা-বাবার চোখের মণি। আমার শিশুকালে কোনো দুঃখের ঘটনাই বেশিক্ষণ স্থায়ী হতো না। কেননা দুঃখের সময় মা-বাবা আমাকে হাসি-খুশিতে মাতিয়ে রেখে সহজেই তা ভুলিয়ে দিতেন। বাবা প্রায়ই আমার জন্য প্রিয় খাবার বা সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসতেন। বন্ধুদের সাথে আমার শৈশবকাল বেশ ভালোই কেটেছে। আমি একজন …

Read More »

একজন কৃষক অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

একজন কৃষক অনুচ্ছেদ

একজন কৃষক কৃষক হলো এমন একজন ব্যক্তি যে জমি চাষ করে এবং ফসল ফলায়। সে আমাদের সমাজের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাধারণত সে গ্রামে বাস করে। তার ঘর বেড়া বা খড়ের তৈরি। একজন আদর্শ কৃষক খুব সাদামাটা জীবনযাপন করে। সে মাঠে ঘাম ঝরিয়ে জীবিকা উপার্জন করে। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। সে খুব সকালে ঘুম থেকে উঠে সামান্য …

Read More »

বাংলাদেশী সংস্কৃতি অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

বাংলাদেশী সংস্কৃতি অনুচ্ছেদ

বাংলাদেশী সংস্কৃতি সংস্কৃতি হলো একটি নির্দিষ্ট দেশ বা জাতির রীতিনীতি, বিশ্বাস, শিল্প ও জীবনধারা। একটি সমাজের সংস্কৃতি এতে বসবাসরত মানুষের আচরণ পদ্ধতির দ্বারা গঠিত হয়। ভাষা, সংগীত, ভালো-মন্দ সম্পর্কে ধারণা, কর্মপদ্ধতি ও খেলাধুলা এবং ধর্মনীতি ও অন্যান্য বিষয়—এ সবই সমাজের সংস্কৃতির অঙ্গ। প্রতিটি সমাজে এর নিজস্ব সংস্কৃতিতে সমৃদ্ধ। একটি জাতি হিসেবে বাঙালিদেরও নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমাদের নিজস্ব ভাষা, সংগীত এবং …

Read More »

বাংলাদেশের জনসংখ্যা সমস্যা অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

বাংলাদেশের জনসংখ্যা সমস্যা অনুচ্ছেদ

বাংলাদেশের জনসংখ্যা সমস্যা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র এবং জনাকীর্ণ দেশ। প্রত্যেক বছর আমাদের জনসংখ্যার সাথে ২২ লাখেরও অধিক লোক যোগ হচ্ছে। জনসংখ্যার এই অতিরিক্ত বৃদ্ধি জনসংখ্যা বিস্ফোরণে পরিণত হয়েছে। বাংলাদেশে ভূমির পরিমাণ এত কম যে সে তার বিশাল জনসংখ্যার ভার বইতে পারছে না। এদেশের মোট জনসংখ্যা প্রায় ১৬ কোটি। জনসংখ্যা বিশেষজ্ঞের মতে, জনসংখ্যা একটি দেশের মূল সম্পদ। কিন্তু আমাদের …

Read More »

নবান্ন উৎসব অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

নবান্ন উৎসব নবান্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কৃষকসমাজের ঐতিহ্যবাহী উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। ‘নবান্ন’ শব্দের অর্থ ‘নতুন অন্ন’। আর নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুতকৃত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকবার পর এই উৎসব …

Read More »

স্বদেশের উপকারে নাই যার মন ভাবসম্প্রসারণ | bangla writing | class 6, 7, 8, 9, ssc, hsc

স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে? পশু সেই জন।

স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে? পশু সেই জন। মূলভাব : স্বদেশপ্রেম মানুষের একটি উন্নত আদর্শ। যার মধ্যে স্বদেশ প্রীতি নেই সে মানুষ হয়েও পশুতুল্য। সম্প্রসারিত ভাব : দেশপ্রেম মানুষের একটা সহজাত প্রবৃত্তি। এটি মানুষের চরম ও পরম সম্পদ। দেশপ্রেম ছাড়া মানুষের মধ্যে মা, মাটি এবং মানুষকে ভালোবাসার মতো মহৎ মানবিক চেতনা সৃষ্টি হয় না। তাই মনীষীকুল …

Read More »

পহেলা বৈশাখ | বাংলা নববর্ষ অনুচ্ছেদ | class 6, 7, 8, 9, ssc, hsc

পহেলা বৈশাখ / বাংলা নববর্ষ পহেলা বৈশাখ হলো বাঙালি মানুষের একটি সর্বজনীন উৎসব। বাংলাদেশে বসবাসকারী প্রতিটি জাতিগোষ্ঠী বিশেষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পান্তা-ইলিশ খাওয়ার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এ দিনে নারী-পুরুষ সবাই ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ঘুরে বেড়ায়। ছেলেরা লুঙ্গি ও পাঞ্জাবি এবং মেয়েরা লাল-সাদা শাড়ি পরে। ধনী-দরিদ্র সকলের অংশগ্রহণে সৃষ্টি হয় …

Read More »

বই পড়ার আনন্দ অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭,৮,৯,১০

বই পড়ার আনন্দ অনুচ্ছেদ

বই পড়ার আনন্দ বই পড়ার আনন্দ অতুলনীয়। এই আনন্দ কখনও ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটি এমন এক অনুভূতি যা শুধু বই পড়ার অভিজ্ঞতা থেকেই বোঝা সম্ভব, অন্যথায় নয়। বই হলো জ্ঞানের আধার। শুধু তাই নয়; বই মানেই জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার রূপকথা। মানবজীবনের চিন্তা-চেতনার বাস্তব প্রতিফলন কালির অক্ষরে মুদ্রিত হয় বইয়ের পাতায়। একটি ভালো বই মানুষকে বিপুল আনন্দ দান করে …

Read More »

ভূমিকম্প অনুচ্ছেদ | অনুচ্ছেদ | class 6, 7, 8, 9, ssc, hsc

ভূমিকম্প অনুচ্ছেদ

ভূমিকম্প অনুচ্ছেদ ভূমিকম্প হলো ভূ-অভ্যন্তর থেকে হঠাৎ নির্গত শক্তির ফলে সৃষ্ট ভূ-আন্দোলন প্রবাহ। এটি অননুমেয় একটি বিষয় এবং এটি এর শক্তি এবং তীব্রতার কোনো রকম পূর্বাভাস না দিয়েই আসে। ভূ-পৃষ্ঠের ওপর বিভিন্ন কার্যকলাপ, শক্তিশালী পারমাণবিক বোমার বিস্ফোরণ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং এরকম আরও অনেক কারণে এটি সংঘটিত হতে পারে। ভৌগোলিক দিক থেকেই বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত। ঐতিহাসিক ভূমিকম্পের জরিপগুলোই আভাস দেয় …

Read More »