ফেসবুক অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

ফেসবুক

ফেসবুক বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবহারের একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ফেব্রুয়ারি ৪ তারিখে যাত্রা শুরু করে। প্রখ্যাত মার্কিন প্রযুক্তিবিদ মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করার উদ্দেশ্যে ফেসবুক নামক ইন্টারনেটভিত্তিক এ সাইটটি প্রতিষ্ঠা করেন। সামাজিক যোগাযোগের আরও বিভিন্ন ওয়েবসাইট চালু হলেও ফেসবুক বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়। বর্তমানে প্রায় শত কোটির মতো মানুষ কোনো না কোনোভাবে ফেসবুক ব্যবহার করছেন। আমাদের বাংলাদেশেই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ। এটি একটি উন্মুক্ত ওয়েবসাইট হওয়ায় এখানে যে কেউ বিনা খরচে সদস্য হতে পারে। ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীগণ তাদের পরিচিত বন্ধুদের সাথে যেমন অনলাইনে যোগাযোগ স্থাপন করতে পারেন, তেমনি অপরিচিত অনেকের সাথেও পরিচিত হতে পারেন। ফলে সামাজিক যোগাযোগের ক্ষেত্র প্রসারিত হচ্ছে।

এই ওয়েবসাইটের মাধ্যমে একজন ব্যবহারকারী নিজের আনন্দ-বেদনার অনুভূতি, ব্যক্তিগত নানা অভিজ্ঞতা ও ঘটনা, ছবি প্রভৃতি তার বন্ধুদের সাথে বিনিময় করতে পারে। তা ছাড়া সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতেও ফেসবুক বর্তমানে কার্যকর একটি মাধ্যম। তিউনিশিয়ায় আরব বসন্ত বা গণজাগরণের নেপথ্যে ছিল এই ফেসবুক। বাংলাদেশেও বর্তমানে ফেসবুকের মাধ্যমে মানুষের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টি হচ্ছে। বিশ্বের ছোট-বড় প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ফেসবুকের মাধ্যমে তাদের প্রচারণা চালাচ্ছে। তবে ফেসবুকের কিছু নেতিবাচক দিকও রয়েছে। এক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সরকারকেও এগিয়ে আসতে হবে। তাহলেই ফেসবুকের অপব্যবহার বন্ধ হবে এবং এর প্রকৃত সুফল আমরা ভোগ করতে পারব।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

অনুচ্ছেদ তালিকা:

আরো অনুচ্ছেদ……

Regular Price:  ৳ 300

Check Discount Price

Check Also

পরিবেশ দূষণ অনুচ্ছেদ

পরিবেশ দূষণ অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

পরিবেশ দূষণ পরিবেশ দূষণ বলতে পরিবেশের মৌলিক উপাদান মাটি, পানি, বায়ু ও জীবের স্বাভাবিক গঠন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *