বিদ্যালয়ে আমার প্রথম দিন অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

বিদ্যালয়ে আমার প্রথম দিন

আমি আমার স্কুলজীবনের প্রথম দিনটি খুব ভালোভাবে স্মরণ করতে পারি। আমি তখন ছয় বছরের বালক। আমার বাবা-মা আমাকে মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তি করিয়ে নিয়েছিলেন। ঢাকা শহরে এটি একটি সুনামধন্য স্কুল। স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করব তাই আমি খুব উত্তেজনা অনুভব করছিলাম। একটি সুন্দর সকালে আমার মা আমাকে স্কুলের জন্য প্রস্তুত করলেন। তিনি আমাকে আমার সবচেয়ে ভালো জামাটি পরিয়েছিলেন। স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পূর্বে আমি নতুন স্থান ও নতুন মানুষগুলোর কথা ভেবে একটু ঘাবড়ে গিয়েছিলাম। স্কুলটি আমাদের বাসা থেকে ছিল

সামান্য দূরে। আমি আমার বাবার হাত ধরে হেঁটেছিলাম। কয়েক মিনিটের মধ্যে আমরা স্কুলে পৌঁছেছিলাম। আমার বাবা আমাকে প্রধান শিক্ষক মহোদয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন। তিনি আমাকে কিছু প্রশ্ন করেছিলেন এবং আমার উত্তর শুনে খুব খুশি হলেন। এরপর আমার ভর্তি সম্পন্ন হলো। একজন শিক্ষক আমাকে শ্রেণিকক্ষে নিয়ে গেলেন এবং আমার সহপাঠীদের সাথে পরিচয় করিয়ে দিলেন। এতগুলো নতুন মুখ দেখে আমি কিছুটা হতচকিত হয়ে পড়েছিলাম। তবে শ্রেণিকক্ষের সবাই-ই খুব বন্ধুত্বাপন্ন ছিল। ফলে দ্রুতই আমার ভয় কেটে যায়। প্রথম দিনেই কয়েকজন সহপাঠীর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, যা আজও অটুট রয়েছে। স্কুলের গেটে বাবা আমার জন্য অপেক্ষা করছিলেন।

ছুটির ঘণ্টা বাজতেই আমি খুশিমনে বের হয়ে তার কাছে এলাম। বাড়ি ফিরলে মা আমাকে বুকে জড়িয়ে ধরেন। স্কুলের এ দিনটি আমার জীবনে অবিস্মরণীয় হয়ে রয়েছে।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

অনুচ্ছেদ তালিকা:

আরো অনুচ্ছেদ……

Regular Price:  ৳ 300

Check Discount Price

Check Also

নিয়মানুবর্তিতা অনুচ্ছেদ

নিয়মানুবর্তিতা অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

নিয়মানুবর্তিতা সমগ্র পৃথিবী নিয়মের রাজত্ব। বিশ্বপ্রকৃতিতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র—সবকিছুযেমন নিয়মের অধীন, তেমনি প্রাণিজগতেও নিয়ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *