
নারীশিক্ষা
একটি দেশের সমৃদ্ধি মূলত এর জনগণের শিক্ষার ওপর নির্ভর করে। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় ৫০ ভাগ অর্থাৎ অর্ধেকই হলো নারী। একটি দেশ জনসংখ্যার এই বৃহৎ অংশকে এড়িয়ে তার সমৃদ্ধির আশা করতে পারে না। তাই প্রত্যেক দেশের জন্য নারীশিক্ষা অপরিহার্য। এটি আমাদের দেশেও সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। অধিকন্তু, নারীশিক্ষা দেশের স্বাস্থ্য ও পুষ্টিমানের উন্নয়ন ঘটায়। এটি জনসংখ্যা বৃদ্ধির হার, অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নয়ন প্রচেষ্টাকেও টেকসই করে। ব্যস্ততার গুরুত্ব কথায় প্রকাশ করা যায় না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমাদের দেশে নারীদের শিক্ষার অবস্থা সন্তোষজনক নয়। নারীশিক্ষার পথে প্রধান প্রতিবন্ধকতা হলো দারিদ্র্যতা। বাল্যবিবাহও নারীশিক্ষার পথে অন্য একটি প্রতিবন্ধকতা। অধিকন্তু, এ প্রতিবন্ধকতাগুলোর পেছনে রয়েছে ধর্মীয় অপব্যাখ্যা, সামাজিক কুসংস্কার এবং রীতিনীতি, মেয়েদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং নারীশিক্ষার প্রতি ভ্রান্ত ধারণা ইত্যাদি।
এ সমস্ত প্রতিবন্ধকতাগুলোর কারণে নারীশিক্ষা চরমভাবে বিঘ্নিত হয় এবং নারীরা পরিণামে কষ্ট করে। যা হোক, এই সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না। এজন্য নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নারীশিক্ষাকে উৎসাহিত করতে আমাদের সরকার ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন— নারীদের বৃত্তি প্রদান করা, অধিক নারী শিক্ষিকা নিয়োগ করা এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক নারীশিক্ষা ইত্যাদি। নারীশিক্ষার ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সচেতন হতে হবে। কোনো মেয়েকে ১৮ বছরের পূর্বে বিয়ে দেওয়া যাবে না এবং ন্যূনতম শিক্ষা নিশ্চিত করতে হবে। সর্বোপরি জাতির বৃহত্তর কল্যাণে নারীশিক্ষাকে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
আরো অনুচ্ছেদ……