বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার খোকা নামের দুরন্ত ছেলেটিই হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯২০ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বিপ্লবী ও দূরদর্শী মনোভাবাপন্ন। অন্যায় অত্যাচার যেখানেই দেখতেন সেখানেই প্রতিবাদ করতেন তিনি। তাঁর এই মহান চারিত্রিক গুণটির জন্যই আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র। ব্যক্তিগত জীবনে তিনি যেমন ছিলেন উজ্জ্বল নক্ষত্র তেমনি জাতীয় জীবনেও ছিলেন ধূমকেতুর মতো বেগবান। তিনিই সর্বপ্রথম বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন। তাঁর প্রণীত ৬ দফা বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ বাঙালি নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী ছিলেন বলেই পাক-শাসকগোষ্ঠীর নানা অত্যাচার ও নির্যাতনেও তিনি দমে যাননি। বরং সারাজীবন বাঙালির পক্ষে দাবি নিয়ে নিঃস্বার্থভাবে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন।
৫২-এর ভাষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা, ৬৯-এর গণ-অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধসহ সবকটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি তাঁর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব দেখিয়েছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের অগ্নি স্ফুলিঙ্গের উদ্গম আমরা তাঁর ৭ মার্চের সেই ঐতিহাসিক অগ্নিঝরা ভাষণে দেখতে পাই। যার অগ্নিময় দীপ্তিতে হয়ে এদেশের সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছিল। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সকল শ্রেণি-পেশার মানুষ তাঁর আহ্বানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল; যার চূড়ান্ত পরিণতি বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়। সর্বোপরি, বাঙালি জাতির অধিকার এবং স্বাধীন বাংলা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতবার যে কারাবরণ এবং নির্যাতন সহ্য করেছিলেন তার ইয়ত্তা নেই। আর এজন্যই বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই ধারায় প্রবহমান।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
অনুচ্ছেদ তালিকা:
-
বিজয় দিবস
-
প্রত্যুষে ওঠা
-
আমার শৈশবকাল
-
একজন কৃষক
-
বাংলাদেশী সংস্কৃতি
-
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা
-
নবান্ন উৎসব
-
পহেলা বৈশাখ | বাংলা নববর্ষ
-
বই পড়ার আনন্দ
-
ভূমিকম্প
-
শীতের সকাল
-
পরিবেশ দূষণ