শিশু অধিকার
‘অধিকার’ কথাটি কোনো কিছু পাওয়ার নৈতিক বা আইনগত দাবিকে নির্দেশ করে। যে সকল অধিকার বিশেষভাবে শিশুদের সাথে সম্পর্কযুক্ত সেগুলোকে শিশু অধিকার বলা হয়। জাতিসংঘের জেনেভা কনভেনশন শিশুদের কিছু মৌলিক অধিকার চিহ্নিত করেছে। কনভেনশন অনুসারে শিশুদের সকল ধরনের হুমকি থেকে রক্ষা পাবার, বেঁচে থাকা এবং অস্তিত্ব বজায় রাখার, শিক্ষার এবং সুস্বাস্থ্যের অধিকার দিতে হবে। এ ছাড়া তাদের রয়েছে সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ এবং শ্রমে বাধ্য না হওয়ার অধিকার। কিন্তু আমাদের দেশের অধিকাংশ শিশু এই অধিকারগুলো পায় না। এর পেছনে কিছু কারণ আছে। এর প্রধান কারণ হচ্ছে দারিদ্র্য। বাংলাদেশ একটি দরিদ্র দেশ। এদেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাই দরিদ্র পরিবারের শিশুরা খুব অল্প
বয়সেই কাজ করতে বাধ্য হয়। ফলে তারা আইনগত অধিকারগুলো ভোগ করতে পারে না। এ ছাড়া অধিকাংশ শিশু বস্তিতে খুব অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে। কখনো কখনো তারা কাজ করতে বাধ্য হয়। কিছু অসৎ মানুষ শিশুদের সস্তা শ্রমকে কাজে লাগায়। মানুষের নিরক্ষরতা হচ্ছে আরেকটি প্রধান কারণ। নিরক্ষর লোকজন এসব অধিকার সম্পর্কে অজ্ঞ। তাই এ সকল পরিবারের শিশুরা তাদের প্রাপ্য অধিকার ভোগ করতে পারে না। আমাদের শিশুরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। তাই আমাদেরকে অবশ্যই শিশু অধিকার নিশ্চিত করতে হবে। এ জন্য শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনসমূহের যথাযথ বাস্তবায়ন জরুরি। সর্বোপরি শিশুর অধিকার নিশ্চিতকরণের জন্য দারিদ্র্য বিমোচন আবশ্যক।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
অনুচ্ছেদ তালিকা:
-
বিজয় দিবস
-
প্রত্যুষে ওঠা
-
আমার শৈশবকাল
-
একজন কৃষক
-
বাংলাদেশী সংস্কৃতি
-
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা
-
নবান্ন উৎসব
-
পহেলা বৈশাখ | বাংলা নববর্ষ
-
বই পড়ার আনন্দ
-
ভূমিকম্প
-
শীতের সকাল
-
পরিবেশ দূষণ