একটি বর্ষণমুখর দিন অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

একটি বর্ষণমুখর দিন অনুচ্ছেদ
একটি বর্ষণমুখর দিন অনুচ্ছেদ

একটি বর্ষণমুখর দিন

যদি সারা দিনরাতই বৃষ্টি হয়, তখন আমরা এটাকে বর্ষণমুখর দিন বলে থাকি। এরূপ দিনে আকাশ মেঘাচ্ছন্ন থাকে। সূর্য মোটেই দেখা যায় না। দিনটিকে নিস্তব্ধ ও বিষণ্ন দেখায়। মাঝে মাঝে ভারি বৃষ্টি হয়। আবার, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। প্রায়ই আকাশে বিদ্যুতের ঝলকানি এবং বজ্রপাতের গর্জন শোনা যায়। পাখিদের উড়তে দেখা যায় না বললেই চলে। তারা গাছের ডালে অবস্থান করে। গবাদিপশু তাদের চালা ঘরে দাঁড়িয়ে থাকে। এরূপ দিনে মানুষকে ঘরের ভেতর থাকতে হয়। রাস্তা-ঘাট প্রায় কর্দমাক্ত এবং জনশূন্য হয়ে পড়ে। কেউ এক স্থান থেকে অন্য স্থানে সহজে চলাচল করতে পারে না। বাধ্যবাধকতা ছাড়া কেউ সাধারণত বাইরে আসতে চায় না। গরিবেরা বড় কষ্ট ভোগ করে।

তারা জীবিকা অর্জনের জন্য বাইরে যেতে পারে না। রাখাল বালকেরাও এরূপ দিনে ঘরে আবদ্ধ। নিত্যদিনের মতো গোধূলি লগ্নে গরুর পাল ঘরে ফিরছে না। মাঠে খেলার উৎসব নেই। উঠানে বউ-বিবিদের ব্যস্ততা নেই। দরের কদম গাছের শ্যামল শোভাও বাড়িয়ে দেয় বৃষ্টি। ডালে বসে ভিজে কাক অসহায় আর্তনাদে প্রকৃতিতে কারুণ্য ফুটিয়ে তোলে। এই দিনটি স্কুলগমনকারী শিক্ষার্থীদের জন্য এক বিরাট আনন্দ বার্তা নিয়ে আসে। কেননা এই দিনে ক্লাস অনুষ্ঠিত হয় না। কিছু লোক গল্পগুজব করে, তাস খেলে, গান গেয়ে বা গান শুনে তাদের সময় কাটায়। মোটের ওপর, বর্ষণমুখর দিন আমাদেরকে আনন্দ ও বেদনা উভয়ই দিয়ে থাকে। এটি বিভিন্ন শ্রেণির লোকের কাছে বিভিন্নভাবে ধরা দেয়।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

অনুচ্ছেদ তালিকা:

আরো অনুচ্ছেদ……

Regular Price:  ৳ 300

Check Discount Price

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার খোকা নামের দুরন্ত ছেলেটিই হচ্ছেন আমাদের জাতির জনক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *