নিয়মানুবর্তিতা
সমগ্র পৃথিবী নিয়মের রাজত্ব। বিশ্বপ্রকৃতিতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র—সবকিছুযেমন নিয়মের অধীন, তেমনি প্রাণিজগতেও নিয়ম বিরাজমান। নিয়ম না থাকলে তাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিত। সামাজিক জীব হিসেবে মানুষকেও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিয়ম মেনে চলতে হয়। ব্যক্তিগত জীবন তো বটেই, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবনে যেকোনো নিয়মের হেরফের হলে অনিবার্যভাবে নেমে আসে বিপর্যয়। আবার জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়মানুবর্তী হলে খুব সহজেই সাফল্য লাভ করা যায়। যার নজির ইতিহাসে অনেক রয়েছে। তবে নিয়মানুবর্তিতা অনুশীলনের প্রকৃত সময় ও প্রয়োজনক্ষেত্র হলো ছাত্রজীবন। “খেলার সময় খেলা, পড়ার সময় পড়া”—এ আদর্শ মনে ছাত্ররা নিজেদের জীবনে নিয়মানুবর্তিতার অভ্যাস গড়ে তুলতে পারে।
তাহলেই তারা ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে কার্যকর ভূমিকা পালন করতে পারবে। নিয়মানুবর্তিতার অভাবে অনেক প্রতিভাবান মানুষকেও জীবনে ব্যর্থতার গ্লানি বরণ করতে হয়। পৃথিবীতে যিনি যত বড় সফল ব্যক্তি, তিনি তত বেশি নিয়মানুবর্তী। নিয়মিত কাজ করলে অত্যন্ত কঠিন কাজও সহজ হয়ে পড়ে। এজন্য যে কেউ নিয়মানুবর্তিতার দ্বারা জীবনে সাফল্য অর্জন করতে পারে। এক্ষেত্রে নিয়মানুবর্তিতাকে মানবজীবনের সাফল্যের চাবিকাঠিও বলা যায়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়মানুবর্তিতার চর্চা করা অত্যন্ত জরুরি।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
অনুচ্ছেদ তালিকা:
-
বিজয় দিবস
-
প্রত্যুষে ওঠা
-
আমার শৈশবকাল
-
একজন কৃষক
-
বাংলাদেশী সংস্কৃতি
-
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা
-
নবান্ন উৎসব
-
পহেলা বৈশাখ | বাংলা নববর্ষ
-
বই পড়ার আনন্দ
-
ভূমিকম্প
-
শীতের সকাল
-
পরিবেশ দূষণ