বিশ্বায়ন অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

বিশ্বায়ন

বিশ্বায়ন হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে মানুষ নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমা অতিক্রম করে পণ্য ও সেবা নিয়ে বিশ্বের যেকোনো স্থানে পৌঁছাতে পারে। এটি সমগ্র বিশ্বে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করে। অপরদিকে অর্থনীতিবিদদের মতে, ইংরেজি শব্দ Global village বা বৈশ্বিক গ্রাম থেকে বিশ্বায়ন শব্দটির উৎপত্তি হয়। বিশ্বায়ন একটি সমন্বিত বৈশ্বিক অর্থনীতির সৃষ্টি করে, যা বিশ্বের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে। তবে সমালোচকের মতে, বিশ্বায়ন হলো এক অপরিবর্তনীয় শক্তি এবং যাতে উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন গতি এবং বিপরীত গতি দ্বারা আঘাতপ্রাপ্ত হবে যদি তারা তাদের নিজেদের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়।

বিশ্বের অন্যান্য জাতিসমূহের উন্নত এবং পরিশীলিত সংস্কৃতি থেকে সুবিধা পেতে বিশ্বায়ন আমাদের সক্ষম করে তুলতে পারে। আমাদের মনে রাখা উচিত যে মানবিক উন্নয়ন, সুশাসন এবং অবকাঠামোগত বিনিয়োগ হলো উন্নয়নের চাবিকাঠি। যদি কম শিক্ষিত এবং অদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমশক্তির ওপর দুর্বল পদ্ধতিতে বিশ্বায়ন ব্যাপকভাবে প্রয়োগ করা হয়, তাহলে এটি উন্নতি এবং সমৃদ্ধির দিকে পরিচালিত হবে না। তথাপি বলতেই হয়, অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রতিযোগিতার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য বিশ্বায়নের বিকল্প নেই। তাই বর্তমান অর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মাথায় রেখে আমাদেরও সতর্কতার সাথে দেশীয় স্বার্থ ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে বিশ্বায়নে অংশীদার হতে হবে।

 

বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।

অনুচ্ছেদ তালিকা:

আরো অনুচ্ছেদ……

Regular Price:  ৳ 300

Check Discount Price

Check Also

নিয়মানুবর্তিতা অনুচ্ছেদ

নিয়মানুবর্তিতা অনুচ্ছেদ | সহজ অনুচ্ছেদ লিখন | শ্রেণী ৬, ৭, ৮, ৯, ১০, SSC, HSC

নিয়মানুবর্তিতা সমগ্র পৃথিবী নিয়মের রাজত্ব। বিশ্বপ্রকৃতিতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র—সবকিছুযেমন নিয়মের অধীন, তেমনি প্রাণিজগতেও নিয়ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *