পরিবেশ দূষণ
পরিবেশ দূষণ বলতে পরিবেশের মৌলিক উপাদান মাটি, পানি, বায়ু ও জীবের স্বাভাবিক গঠন বিনষ্ট হয়ে যাওয়াকে বোঝায়। অন্যভাবে বলা যায় যে, মাটি যদি চাষাবাদের পানিসহ অন্যান্য উপাদান ব্যবহারের অনুপযোগী হয় কিংবা পরিবেশ যদি জীবকূলের বসবাসের অযোগ্য হয়ে ওঠে তাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশের এ দূষণ প্রাকৃতিক ও কৃত্রিম দু’ভাবেই ঘটতে পারে। তবে প্রাকৃতিক দূষণের চেয়ে কৃত্রিম বা মানবসৃষ্ট দূষণ অধিক প্রবলভাবে প্রভাবশালী।
পরিবেশ দূষণ বর্তমান সময়ে একটি মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে। আমাদের শহরগুলোতে কল-কারখানা ও মোটরযান থেকে নির্গত ধোঁয়া দ্বারা পরিবেশের অন্যতম উপাদান বায়ু দূষিত হচ্ছে। পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান পানি নর্দমায় অব্যবহৃত আবর্জনার কারণে দূষিত হচ্ছে। এছাড়া বিভিন্ন শিল্পের বর্জ্য এবং কীটনাশক আশঙ্কাজনকভাবে পানিকে দূষিত করে। দূষণের আরেকটি রূপ হচ্ছে শব্দ দূষণ।
মোটরযান, গৃহের যন্ত্রপাতি, রেডিও, সিডি প্লেয়ার ইত্যাদির শব্দের জন্য এটি ঘটে। যে বাতাসে আমরা শ্বাস নিই, যে পানি আমরা পান করি, যে খাদ্য আমরা খাই তা সর্বদা সম্পূর্ণরূপে স্বাস্থ্যের জন্য উপকারী নয়। পরিবেশ দূষণ পরিবেশের ভারসাম্য তথা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকিস্বরূপ। পরিবেশ দূষণ ক্রমাগত আমাদেরকে নীরব মৃত্যুর দিকে ধাবিত করছে। তাই সুখী ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে হলে পরিবেশ দূষণ অবশ্যই রোধ করতে হবে। এ জন্য আমাদেরকে সচেতন হতে হবে। সরকারেরও উচিত পরিবেশ দূষণ প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন করা। যাতে আমরা একটি সুস্থ সুন্দর পরিবেশে বসবাস করতে পারি।
বিশেষ নোট: অনুচ্ছেদ কিন্তু প্যারা করে লেখা যাবে না।
Regular Price: ৳ 200
Check Discount Priceঅনুচ্ছেদ তালিকা:
-
বিজয় দিবস
-
প্রত্যুষে ওঠা
-
আমার শৈশবকাল
-
একজন কৃষক
-
বাংলাদেশী সংস্কৃতি
-
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা
-
নবান্ন উৎসব
-
পহেলা বৈশাখ | বাংলা নববর্ষ
-
বই পড়ার আনন্দ
-
ভূমিকম্প
-
শীতের সকাল
-
পরিবেশ দূষণ
